Saturday, April 4, 2026

ফের ইতিহাস মুছে ফেলার চেষ্টা মোদি সরকারের, এবার ঔরঙ্গজেব লেনের নামও বদলাচ্ছে!

Date:

Share post:

ফের ইতিহাস মুছে ফেলার চেষ্টা মোদি জমানায়। এবার মোগল ইতিহাস মুছে ফেলার চেষ্টার অভিযোগ। দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম পাল্টে ডঃ এ পি জে আব্দুল কালাম রোড করা হয়েছিল ২০১৫ সালের অগস্টে। সে সময় আপত্তিও উঠেছিল। তবু লাটিয়েন্স দিল্লিতে সেই আব্দুল কালাম রোড এবং পৃথ্বীরাজ রোডের সংযোগকারী রাস্তাটির নাম এত দিন ঔরঙ্গজেব লেন ছিল। এ বার তার নামও নিঃশব্দে পাল্টে ডঃ এ পি জে আব্দুল কালাম লেন করা হল।

মোদি সরকারের এই তুঘলকি সিদ্ধান্তে ক্ষুব্ধ ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার সভাপতি এস কিউ আর ইলিয়াস। তিনি বলছেন, ওঁদের কাছে ঐতিহাসিক চরিত্র বা মোগল সম্রাটদের নামের লম্বা তালিকা আছে, যে নামগুলো ওঁরা মুছে ফেলতে চান। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ইতিহাসবিদদের একাংশও অসন্তুষ্ট।

বুধবার নয়াদিল্লি পুর পরিষদের বৈঠকে এই নাম বদল সংক্রান্ত প্রস্তাবটিতে সিলমোহর দেওয়া হয়েছে। সংস্থার ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় এ কথা জানিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...