Saturday, April 4, 2026

আফগান রমণীদের কথা আর জানবে না বিশ্ব! তাহলে…

Date:

Share post:

সময়কালটা ছিল উনবিংশ শতকের (Nineteenth century) একেবারে শেষের দিক। বিশ্বের অজানা নানা আকর্ষণীয় খবর নিজেদের পাতায় প্রকাশ করে সকলের মন জিতে নিয়েছিল ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকা (National Geographic magazine)।১৮৮৮ সালে মাউসের এক ক্লিকে পৃথিবী মুঠোয় ধরা দিত না। তাই খুব স্বাভাবিকভাবেই পত্রিকার জনপ্রিয়তা বেড়েছিল। পাকিস্তানে বসবাসকারী এক আফগান উদ্বাস্তুর মুখ পরিচিত হয়েছিল গোটা বিশ্বের কাছে, নেপথ্যের কারিগর ন্যাট জিও পত্রিকা (Nat Geo Magazine)। বিশ্ব সংস্কৃতি হোক বা ভৌগোলিক পরিবর্তন, মানুষকে সব ধরনের খবর পৌঁছে দিয়েছিল এই ন্যাট জিও। তবে এবার সফর শেষ হওয়ার পালা। কার্যত বিশ্বজয়ী মার্কিন এই মাসিক পত্রিকা ছাপা বন্ধু হতে চলেছে বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

বাড়তে থাকা ঋণের বোঝা, সঠিক পারিশ্রমিক না পাওয়া রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলেছে সংস্থাকে। তাই লেখক কর্মী ছাঁটাই করার পথেই হাঁটতে হয়েছে।গত এপ্রিলেই এক বিজ্ঞপ্তিতে এই সম্ভাবনার কথা তাঁদের জানিয়ে দেওয়া হয়েছিল। স্থায়ী কোনও কর্মী আপাতত থাকবে না এই সংস্থায়। ফ্রিলান্সাররাই এখানে লেখার কাজ করবেন। অডিও বিভাগ আগেই বন্ধ হয়ে গেছে, আগামী বছরের গোড়াতে পত্রিকা পুরোপুরি বন্ধ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। খরচের ধাক্কা সামলাতে না পেরে আফগান গার্লদের কথা বলা বন্ধ করলো ন্যাট জিও।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...