Friday, June 5, 2026

মালদায় তৃণমূল কর্মীদের বাড়িতে হাম.লা! আগু.ন

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারের পর এবার উত্তপ্ত মালদার ইংরেজবাজার। বুধবার রাতে ইংরেজবাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের বাড়িতে ব্যাপক বোমাবাজি, বাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়।গতকাল রাত থেকেই দফায় দফায় চলছে সংঘর্ষ।ত্ণমূল কর্মী সমর্থকদের অভিযোগ নির্দল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:রথে লোহার চূড়াই ডেকে আনল বিপদ! ত্রিপুরার দুর্ঘটনায় কাঠগড়ায় ইসকন কর্তৃপক্ষ

এদিন মাঝরাতে হঠাৎ বোমাবাজি শুরু হয় গোটা নঘরিয়া এলাকায় বলে বাসিন্দারা জানিয়েছেন। তৃণমূলের কর্মীদের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। নিমেষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। রাতভর চলে ব্যাপক বোমাবাজি। পুড়িয়ে দেওয়া হয় তিনটি বাড়ি ও একটি দোকান। আরও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। অবাধে লুটপাটও চলেছে বলে অভিযোগ। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চলছে।

ওই অঞ্চলের তৃণমূল নেতা জাহেদুল শেখের অভিযোগ, নির্দলরাই হামলা চালিয়েছে। যদিও নির্দলদের প্রতিক্রিয়া জানা যায়নি। বুধবার রাতের এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদহের ইংলিশবাজার ব্লকের নঘরিয়া গ্রামে।

রাজ্যে পঞ্চায়েত ভোট আসতেই জেলায় জেলায় তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনার ছবি উঠে এসেছে। খুনও হয়েছেন অনেকে। জেলায় জেলায় একাধিক রাজনৈতিক খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। দিকে দিকে অশান্তির ছায়া ধরা পড়েছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে কড়া যায়, সেই নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তৎপর রাজ্যপালও। তাতেও অশান্তির আগুন থামতেই চাইছে না।

Related articles

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...