Monday, April 6, 2026

আজ বারাবনিতে অভিষেকের রোড শো! 

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত ভোট (Panchayet Election), জোরকদমে প্রচার সারছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ২৭ জুন নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে নিজের পঞ্চায়েত ভোটের প্রচার সফর শুরু করেন অভিষেক (Abhishek Banerjee)। পরের সভা করেন মুর্শিদাবাদের ডোমকলে। আজ অভিষেকের কর্মসূচি বীরভূম এবং পশ্চিম বর্ধমানে।

‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nabojowar) জনসংযোগ যাত্রা পড়তে গিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সব জেলাতেই গেছিলেন অভিষেক। পঞ্চায়েত ভোটের কারণে আবারও বেশ কিছু জেলায় রোড শো এবং সভা করবেন তিনি। তৃণমূল (TMC) সূত্রে খবর আজ ৩০ জুন অভিষেকের সভা বীরভূম জেলায়। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বারাবনিতে রোড-শো করার কথা আছে তাঁর। পাশাপাশি বারাবনি বিধানসভায় আরও একটি সভা করবেন তিনি। পশ্চিম বর্ধমানের পর দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জনসভা ও রোড-শো করার সুচি নির্ধারিত রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শোয়ে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়, সেই দিকে লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...