Saturday, April 4, 2026

হিংসাদীর্ণ মণিপুর, ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগের পথে মুখ্যমন্ত্রী বিরেন

Date:

Share post:

জনজাতি সংঘর্ষের জেরে গত দু’মাস ধরে হিংসাদীর্ণ উত্তর-পূর্বের রাজ্য মণিপুর(Manipur)। সেনা নামিয়েও আয়ত্বে আসেনি পরিস্থিতি। এই অবস্থায় ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করতে চলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং(N Biren Singh)। জানা গিয়েছে, বিজেপির(BJP) প্রবল চাপের মুখে পড়েই শুক্রবার দুপুরে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিতে পারেন তিনি।

গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন কেটে গেলেও কেন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তা নিয়ে আলোচনাও হয়। শোনা যাচ্ছে, তার পরেই বিরেনের সামনে দু’টি বিকল্প রাখা হয়। সাফ জানিয়ে দেওয়া হয়, বিরেনকে ইস্তফা দিতে হবে। তা না হলে কেন্দ্রের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে দিতে হবে। সেই দাবি মেনেই ইস্তফা দিতে চলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। যদিও এই ইস্তফার খবর প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড় জমান বিরেন অনুগামীরা। তাঁদের দাবি এই অবস্থায় ইস্তফা নয় বরং আরও শক্ত হাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর।

গত প্রায় দু’মাস ধরে আগুন জ্বলছে মণিপুর। সেনা কর্তাদের পাশাপাশি মণিপুর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনা নামিয়েও আয়ত্বে আসেনি এখানকার পরিস্থিতি। এখনও পর্যন্ত এখানে ঘরছাড়া কয়েক হাজার মানুষ। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। সেখানকার অবস্থা পর্যবেক্ষণে সম্প্রতি মণিপুর গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...