Wednesday, June 24, 2026

মোদির অনুষ্ঠানে কালো পোশাক পরায় নি.ষেধ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের আজব ফ.তোয়ায় বিতর্ক

Date:

Share post:

আজব ফতোয়া এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে।শুক্রবার শতবর্ষের সমাপ্তিসূচক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বক্তৃতা  সরাসরি সম্প্রচার করা হবে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে। সেই সময় সমস্ত পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিন্দু কলেজ, ভীমরাও অম্বেডকর কলেজ এবং জাকির হুসেন কলেজ। বুধবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পড়ুয়ারা শুক্রবার কোনও কালো পোশাক পরতে পারবেন না। এমনকি ওই বিজ্ঞপ্তিতে এও জানানো হয় যে, শুক্রবারের অনুষ্ঠানে পড়ুয়ারা উপস্থিত থাকলে, তাঁদের পাঁচ দিনের উপস্থিতি দিয়ে দেওয়া হবে!

কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে বলেছে, এমন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি নকল, এমন কথাও বলতে চাননি তারা।দিল্লির মিরান্ডা হাউস, রামজস কলেজ কর্তৃপক্ষও জানিয়েছেন, তাঁরা শুধুমাত্র পড়ুয়াদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আর্জি জানিয়েছেন। কাউকে এই বিষয়ে জোরাজুরি করা হচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিকাশ গুপ্ত জানিয়েছেন, পড়ুয়াদের ‘বাধ্যতামূলক উপস্থিতি’ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি।

কলেজ কর্তৃপক্ষ যতই সাফাই দিক না কেন, পড়ুয়ারা কিন্তু বলছেন এমন নির্দেশ তারা পেয়েছেন।ঘটনা যাই হোক না কেন, এই বিষয়টি সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে কলেজ কর্তৃপক্ষ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...