Monday, March 16, 2026

নিরপেক্ষতার অজুহাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অযৌক্তিক: মত সুখেন্দুশেখরের

Date:

Share post:

রাজ্য পুলিশ নিরপেক্ষ নয় বলে যদি বিরোধীরা অভিযোগ করতে পারেন, তা হলে কোন যুক্তিতে কেন্দ্রীয় বাহিনীকে নিরপেক্ষ বলা যেতে পারে? শুক্রবার মহাজাতি সদনে তৃণমূলের (TMC) আইনজীবী সেলের সভায় ভাষণ দিতে গিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Ray)।পঞ্চায়েত নির্বাচনে নিরপেক্ষতার অজুহাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কতটা অযৌক্তিক, তাঁর ব্যাখ্যা দেন তিনি।

কেন্দ্রের সরকার যেহেতু বিজেপির। সেই কারণে কেন্দ্রীয় বাহিনী তো তাদের কথা মতোই চলবে। এটাই স্বাভাবিক। তৃণমূল সাংসদের বক্তব্য, আইন-শৃঙ্খলার বিষয়টি যেহেতু রাজ্যের এক্তিয়ারভুক্ত, তাই যে কেউ চাইলেই এভাবে কেন্দ্রীয় বাহিনী যখন তখন মোতায়েন করা যায় না। সংবিধানে কোথাও একথা বলা নেই। সবচেয়ে বড় কথা, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব তো রাজ্য নির্বাচন কমিশনের। কেন্দ্রের উদ্দেশ্যটা আসলে স্পষ্ট। সুখেন্দুশেখর রায় মনে করিয়ে দেন, ২০১৩-র পঞ্চায়েত নির্বাচন, ২০১৬ এবং ২১এর বিধানসভা নির্বাচনেও তো আনা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। তাতে কিন্তু কিছুই আসে যায়নি তৃণমূলের। প্রতিবারই ভোটও বেড়েছে, আসনও বেড়েছে। এবারেও সেটাই হবে।

এদিনের সভায় আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak), বিধায়ক অশোক দেব, সাংসদ শুভাশিস চক্রবর্তী, মিজোরামের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব, রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক বার কাউন্সিল সদস্য বৈশ্বানর চট্টোপাধ্যায়- প্রত্যেকেই আক্রান্ত তৃণমূল কর্মী-সমর্থকদের দিকে ঐক্যবদ্ধভাবে আইনি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার উপরে জোর দেন। ২১জুলাইয়ের সমাবেশকে সফল করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন- Panchayat Election 2023: বাহিনী কর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...