Saturday, June 13, 2026

প্রস্তাব আগারকারের, প্রধান নির্বাচকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিসিসিআইয়ের : সূত্র

Date:

Share post:

প্রধান নির্বাচকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, অধিকাংশ প্রাক্তন ক্রিকেটারই ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে চান না। যার অন‍্যতম প্রধান কারণ হল প্রধান নির্বাচকের বেতন। আর সূত্রের খবর সেই কারণেই নির্বাচকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

জানা যাচ্ছে, চেতন শর্মা প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর, এখনও ফাঁকা রয়েছে প্রধান নির্বাচকের আসন। এরপরই আগ্রহী প্রাক্তন ক্রিকেটারদের কাছে আবেদন পত্র চেয়েছিল বোর্ড। কিন্তু সেই ডাকে মেলেনি কোন সাড়া। আর এর প্রধান কারণ হিসাবে জানা যাচ্ছে, প্রধান নির্বাচকের বেতন। ভারতীয় ক্রিকেট বোর্ড বছরে এক কোটি টাকা বেতন হিসাবে দেয় প্রধান নির্বাচককে। কিন্তু ধারাভাষ্যকার হিসাবে কাজ করে বা অন্য কাজ করে এর থেকে অনেক বেশি আয় করেন প্রাক্তন ক্রিকেটারেরা। আর যার ফলে প্রধান নির্বাচকের পদে বসতে চান না তাঁরা। আর এই কারণেই প্রধান নির্বাচকের বেতন বৃদ্ধি করার কথা ভাবছেন বোর্ড কর্তারা।

বোর্ড সূত্রে খবর, প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে অজিত আগারকার। জানা যাচ্ছে, আগারকার এক বোর্ড কর্তাকে জানিয়েছিলেন, বেতন যথেষ্ট বৃদ্ধি করা হলে তিনি এই পদের জন‍্য ভেবে দেখতে পারেন। আর এই নিয়ে বোর্ডের তরফ থেকে নির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরেই প্রধান নির্বাচক পদের জন্য আবেদন করেন আগারকার। তবে তাঁকে বার্ষিক কত বেতন দেওয়া হবে, তা জানা যায়নি।

আরও পড়ুন:ফের অবসর নিয়ে মুখ খুললেন সুনীল, সাফ সেমিফাইনালে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক?


 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...