Saturday, April 4, 2026

পঞ্চায়েতে ১০০ শতাংশ ডিজিটাল লেনদেনের নির্দেশ কেন্দ্রের!

Date:

Share post:

পঞ্চায়েতে (Panchayet Election) যাতে আর্থিক অনিয়মের কোন অভিযোগ না ওঠে , সেই কারণে এবার দেশের সব পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন (Digital Payment in Panchayet) বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সেই মর্মে দেশের সব রাজ্যের মুখ্য সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রের গ্রামোন্নয়ন দফতর।

চলতি বছরের ১৫ আগস্ট এর পর থেকে দেশের সব রাজ্যের সব পঞ্চায়েতে ইউপিআই পেমেন্ট (UPI Payment) পরিষেবা গৃহীত হবে। উন্নয়নমূলক কাজ হোক বা রাজস্ব সংগ্রহ – পঞ্চায়েত স্তরের কোনও কাজে নগদ লেনদেন করা যাবে না বলে স্পষ্ট জানালো কেন্দ্র। সেইমতো আজ শুক্রবার দেশের প্রত্যেকটি পঞ্চায়েতকে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব সুনীল কুমার (Sunil Kumar) জানিয়েছেন, প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েতে ইতিমধ্যেই ইউপিআই লেনদেন শুরু হয়েছে। এবার সেটা ১০০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, GPay, PhonePay, PayTm, BHIM, Mobikwik, WhatsApp Pay, Amazon Pay এবং Bharat Pe-এর মতো ডিজিটাল পেমেন্ট পরিষেবা (Digital Payment Service) প্রদানকারীদের সঙ্গে আজকেই কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। ইউপিআই পেমেন্ট পরিচালনকারী সংস্থার কোন কোন ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হবে সেই সংক্রান্ত তথ্যও চিঠিতে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে পঞ্চায়েতগুলিকে উপযুক্ত পরিষেবা প্রদানকারী বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এত দ্রুত ইউপিআই সিস্টেম চালু করতে গেলে সকল পঞ্চায়েত কর্মী স্বচ্ছন্দ হবেন কি? কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, পঞ্চায়েত দফতরের আধিকারিকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে জেলা ও ব্লক স্তরে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...