Friday, April 3, 2026

একজন সাংসদের মুখে এমন ক.দর্য ভাষা! সৌমিত্রকে তীব্র ভর্ৎস.না আদালতের

Date:

Share post:

সোনামুখী থানার আইসিকে(IC) কদর্য ভাষায় আক্রমণের জেরে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁয়ের(Soumitra Khan) বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর(FIR)। এই মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ(BJP MP)। তবে একজন পুলিশ অফিসার ও তাঁর পরিবাকে নোংরা ভাষায় আক্রমণ করায় আদালতে ভর্ৎসিত হলেন সৌমিত্র। আদালতের তরফে জানানো হল, একজন সাংসদের মুখ থেকে এই ভাষা আশা করা যায় না। যদিও পরে তাঁকে রক্ষাকবচ দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, আগামী ১৫ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

এদিন আদালতে সওয়াল-জবাব পর্ব চলাকালীন সৌমিত্র খাঁয়ের আইনজীবী আদালতকে জানান, সোনামুখী থানার আইসি’‌র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। তাই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এমনকী গ্রেফতারির আশঙ্কা রয়েছে। দু’টি মামলা করা হয়েছে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। এসআই এই মামলা করেছেন। সুতরাং এই মামলার তদন্ত পুলিশ করতে পারে না। পাল্টা রাজ্যের পক্ষ থেকে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চায়েত নির্বাচনের মুখে কোনও রক্ষাকবচ দিলে রাজ্য আপত্তি করবে না। কিন্তু কোনও ধারা প্রয়োগ নিয়ে হস্তক্ষেপ করলে আমাদের আপত্তি আছে। কারণ একজন সাংসদ যে ভাষায় আইসি এবং তাঁর পরিবারকে আক্রমণ করেছেন সেটা আপত্তিকর।”

উল্লেখ্য, সোনামুখীতে এই পুলিশ অফিসারকে তুই তোকারি করেন সাংসদ বলে অভিযোগ। আবার তাঁর পরিবারকে নিয়েও অশ্লীল মন্তব্য করেন সৌমিত্র খাঁ। শুধু তাই নয়, বিষ্ণুপুরের সাংসদ আইসিকে কলকাতা হাইকোর্টে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেবেন বলে হুমকি দিয়েছিলেন। এইসব শুনে বিচারপতি রাজাশেখর মান্থা এজলাসে বলেন, “যে ভাষা সাংসদ ব্যবহার করেছেন বলে পুলিশ লিখেছে সেটা আপত্তিকর। একজন সাংসদের মুখ থেকে এই ভাষা আশা করা যায় না। আগাম জামিন চান। আর এফআইআর খারিজের জন্য অন্য আদালতে যান। এই দুই মামলায় ১৫ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।”‌

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...