Tuesday, June 23, 2026

শর্তসাপেক্ষে সুজয়কৃষ্ণের প্যারোলের মেয়াদ ১৬ জুলাই পর্যন্ত বাড়ল‌

Date:

Share post:

প্যারোলের মেয়াদ বাড়ল‌ সুজয়কৃষ্ণ ভদ্রর। শর্তসাপেক্ষে ১৬ জুলাই পর্যন্ত তিনি প্যারোলে থাকতে পারবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।ফের ১৭ জুলাই তাঁকে প্রেসিডেন্ট জেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।
গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী বীণা ভদ্র। শর্তসাপেক্ষে সেই প্যারোলের মেয়াদই এবার বাড়াল হাইকোর্ট।নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই আছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। স্ত্রীর মৃত্যুর সময় তিনি জেলে থাকলেও, স্ত্রী মারা যাওয়ার পর প্যারোলে মুক্তি পান তিনি। সেই মেয়াদই বাড়িয়ে ১৬ জুলাই অবধি করল আদালত।

তবে বেশ কিছু শর্ত দিয়েছে আদালত। জানিয়েছে, ১৬ জুলাই অবধি তাঁর সঙ্গে ২৪ ঘণ্টার জন্য থাকবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার একজন ইডি অফিসার।‌ থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা।এমনকী, সুজয়কৃষ্ণ ভদ্র যদি স্ত্রীর পারলৌকিক কাজের জন্য কোনও মন্দির বা অন্য কোনও স্থানে যান, তাহলে তা ১০ কিলোমিটারের মধ্যে হতে হবে। সেখানে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা আগে ইডিকে জানাতে হবে। তিনি কোন সময় কী করছেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য রাখতে হবে। এমনকী রেজিস্টারও রাখতে হবে আধিকারিকদের সঙ্গে। তাতেই লেখা থাকবে পুঙ্খানুপুঙ্খ। একইসঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ির সামনে কোনওরকম ভিড় করা যাবে না বলেও নির্দেশ হাইকোর্টের।

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...