Saturday, April 4, 2026

মান.সিক অব.সাদে ভুগছিলেন বিজেপি নেতা, সবংয়ে রহ.স্য মৃ.ত্যুতে নয়া মোড়

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে সবংয়ে বিজেপি নেতা দীপক সামন্তের (Dipak Samanta) রহস্যমৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। মৃত বিজেপি (BJP) নেতার প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, তাঁর বাবার মৃত্যুর আগে থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন দীপক। কিছুদিন আগে বাবা মারা যান। তারপর থেকে মানসিকভাবে আরও অবসাদগ্রস্ত হয়ে পড়েন দীপক। গতকাল, ঘটনার দিন সকালে দীপক নিজে স্নান করার পর মাকে স্নান করতে বলেন। মা স্নান করতে গেলে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় দীপক সামন্ত।

দীপকের রাজনৈতিক পরিচয় নিয়ে বলতে গিয়ে তাঁর প্রতিবেশিরা জানিয়েছেন, ২ বছর আগে বিজেপি করতেন দীপক। সেই সূত্রে তাঁর বাড়িতে লোকজনের যাতায়াত ছিল। কিন্তু বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন দীপক সামন্ত।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর, “মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে দুই বৌমার নামে মামলা শুরু হয়েছে।” অর্থাৎ, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটা আত্মহত্যার ঘটনা। এই মৃত্যুর সঙ্গে রাজনৈতিক খুনের কোনও সম্পর্ক নেই।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...