Saturday, April 4, 2026

খাটে সাজানো টাকার পাহাড়! সেলফি তুলে বিপাকে যোগীরাজ্যের পুলিশ  

Date:

Share post:

ফের বড়সড় প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath)। এবার যোগী পুলিশের (Uttar Pradesh Police) বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। আর বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, উত্তর প্রদেশের এক পুলিশ আধিকারিকের বাড়িতে খাটের উপর সাজানো রয়েছে থরে থরে ৫০০ টাকার নোটের বাণ্ডিল। আর সেই খাটে বসেই হাসিমুখে একের পর এক ছবি তুলছে বাড়ির ক্ষুদে সদস্যরা। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই মুখ পুড়েছে যোগী সরকারের। একজন পুলিশ আধিকারিকের বাড়িতে কীভাবে এত টাকা এল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। তবে ঘটনার কথা জানাজানি হতেই নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে তড়িঘড়ি ওই পুলিশ আধিকারিককে বদলির সিদ্ধান্ত নেয় যোগী সরকার।

পুলিশকর্মীর নাম রমেশ চন্দ্র সাহানি (Ramesh Chandra Sahani)। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খাটের উপর প্রচুর ৫০০ টাকার বান্ডিল থরে থরে সাজানো। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কমপক্ষে ১৪ লক্ষ টাকা রয়েছে ওই বান্ডিলগুলিতে। আর পুলিশ আধিকারিক রমেশের স্ত্রী ও সন্তানরা ওই টাকার পাহাড়ের সঙ্গে বসে সেলফি তুলছেন। আর সেই ছবিই বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। আর এই ছবি সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামে যোগী পুলিশ। সঙ্গে সঙ্গে তাঁকে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। উন্নাওয়ের স্টেশন ইন চার্জ থেকে তাঁকে পুলিশ লাইনে পোস্টিং দেওয়া হয়। তবে নিজেকে নির্দোষ বলেই দাবি রমেশের। তাঁর দাবি, ওই ছবি তোলা হয়েছিল ২০২১ সালে।

তবে এত বিপুল পরিমাণ টাকা কীভাবে এল ওই পুলিশ আধিকারিকের কাছে? তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে রমেশ সাফ জানিয়েছেন, তাঁদের কিছু পারিবারিক সম্পত্তি বিক্রি করা হয়েছিল। সেখান থেকেই বিপুল পরিমাণ টাকা আসে তাঁর হাতে। আর সেই টাকা নিয়েই ২০২১ সালের ১৪ নভেম্বর ছবি তোলেন তাঁর পরিবার। তবে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...