Saturday, April 4, 2026

জঙ্গলমহলে চি*ড় কুড়মি ঐক্যে, শাসক দলের হয়ে প্রার্থী সমাজের বহু মানুষ

Date:

Share post:

এবার পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে মাথাচাড়া দিয়েছিল কুড়মি আন্দোলন। তবে এবার ভাঙন ধরছে কুড়মি ঐক্যে। কুড়মি সমাজের নির্দেশ অমান্য করে অনেক জায়গায় শাসক ও বিরোধী শিবিরের প্রার্থী হয়েছে এই সম্প্রদায়ের মানুষ। ফলে কুড়মি ঐক্যে কিছুটা হলেও চিড় ধরেছে।ফলে কুড়মি ভোট ভাগাভাগির হলে অঙ্কের হিসেবে সুবিধা পাবে শাসক দল। সামাজিক সংগঠনগুলির ডাক অগ্রাহ্য করেই কুড়মিদের একটা অংশ সরাসরি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন। যার মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূলেই কুড়মি প্রার্থীর সংখ্যা চোখে পড়ার মতো।

কুড়মি নেতাদের দাবি, যে সমস্ত কুড়মি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন তাঁদের আগামিদিনে বুঝিয়ে সমাজ আন্দোলনে নিয়ে আসার চেষ্টা করা হবে। সমাজ আন্দোলন ও নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা দুটি বিষয়কে ভিন্ন প্রেক্ষিত হিসাবে দাবি করে পাল্টা সামাজিক নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের কুড়মি প্রার্থীরা।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...