Sunday, June 7, 2026

হলুদ ট্যাক্সিতে করে ব্যাণ্ডেলে গাঁ.জা পাচারের চেষ্টা, গ্রে.ফতার মহিলা সহ ৩

Date:

Share post:

হলুদ ট্যাক্সিতে পিঠব্যাগে করে পাচার করা হচ্ছিল লক্ষাধিক টাকা গাঁজা। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে মাদক-সহ এক মহিলা এবং যুবককে আটক করল পুলিশ।শনিবার ভোরে ঘটনাটি ঘটে হুগলির ব্যান্ডেলে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন:টিজারেই ঝড় তুললেন শাশ্বত, ‘আবার প্রলয়’ এর ঝলকেই টুকলির ট্রোলিং!


পুলিশ সূত্রের খবর, শনিবার ভোরে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে নাকা চেকিং চলছিল ব্যান্ডেলের কেওটা চেকপোস্ট এলাকায়।সেখানে একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহের বশে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,গাড়িটি কলকাতার দিক থেকে হুগলির মগরার দিকে যাচ্ছিল। তল্লাশিতে ট্যাক্সি থেকে উদ্ধার হয় ১০ কিলোগ্রাম গাঁজা। ওই গাড়িতে চালক ছাড়াও ছিলেন এক মহিলা এবং এক যুবক। তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম কল্পনা হালদার, সাগর তামাং এবং গাড়িচালক পুরুষোত্তম ঝা।শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ হাওড়া স্টেশন থেকে তাঁর গাড়িটি ভাড়া করা হয়েছিল। পুরুষোত্তম জানিয়েছেন, প্রথমে ওই দুই যাত্রী তাঁকে বলেছিলেন শিয়ালদহ যাবেন। পরে তাঁরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দিতে বলেন বলে দাবি ট্যাক্সিচালকের। এর পর, তিনি ব্যান্ডেলে পৌঁছলে তাঁকে যাত্রীরা আরও কিছুটা এগিয়ে দিতে নির্দেশ দেন বলেও দাবি পুরুষোত্তমের। ঘটনাস্থলে পৌঁছে ট্যাক্সিচালক এবং দুই যাত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন চুঁচুড়া থানা এবং চন্দননগর পুলিশের আধিকারিকেরা।
ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি বাক্স উদ্ধার করে পুলিশ। প্রায় দশ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারদর আনুমানিক কয়েক লক্ষ টাকা। ওই গাড়িতে থাকা এক মহিলা ও গাঁজা সমেত সাগর তামাং নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্র্যাঞ্চ।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...