Friday, April 3, 2026

বাদল অধিবেশনের দিন ঘোষণা কেন্দ্রের, সাংসদদের বসতে হবে পুরনো ভবনেই

Date:

Share post:

সংসদের (Parliament) বাদল অধিবেশন (Monsoon Session) শুরু হতে চলেছে আগামী ২০ জুলাই, চলবে ১১ অগাস্ট পর্যন্ত। শনিবার বাদল অধিবেশনের দিনক্ষণ জানিয়ে দিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi)। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, এই অধিবেশনেই বেশ কয়েকটি নতুন বিল কেন্দ্রের তরফে পেশ করা হয়ে পারে। তবে নতুন সংসদ ভবনের উদ্বোধন হলেও, বাদল অধিবেশনের প্রথম কয়েকটা দিন পুরনো ভবনে বসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পরে নতুন ভবনে অধিবেশন বসবে বলে সংসদ সচিবালয় সূত্রে খবর। তবে এই অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি আইন, এমনটাই দাবি সূত্রের। তবে এমন সিদ্ধান্তে বিরোধীদের প্রবল কটাক্ষের মুখে পড়তে হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। বিরোধীদের অভিযোগ, এত টাকা খরচ করে তাহলে নতুন সংসদ ভবন উদ্বোধন করে লাভের লাভ কী হল? সবটাই কি সাধারণ মানুষকে বোকা বানানোর প্রয়াস?

সম্প্রতিই শোনা গিয়েছিল, আগামী ১৭ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। তবে তারিখ পিছিয়ে ২০ জুলাইও হতে পারে। ১০ অগস্ট অবধি অধিবেশন চলতে পারে। তবে এ দিন জানা যায়, অধিবেশন ২০ জুলাই থেকে শুরু হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় কমিটির বৈঠকে অধিবেশনের দিন স্থির করা হয়।

কিন্তু আসন্ন বাদল অধিবেশনে সবথেকে বেশি চর্চা হতে পারে দিল্লি অধ্যাদেশ নিয়ে। দিল্লি সরকারের আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা যাতে লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকে, তার জন্য অধ্যাদেশ বা অর্ডিন্যান্স পেশ করবে কেন্দ্রীয় সরকার। এই অধ্যাদেশের বিরোধিতা করবে দিল্লির আম আদমি পার্টির সরকার। পাশাপাশি এই অধ্যাদেশের বিরোধিতা করে একাধিক বিরোধী দলও তাদের সমর্থন জানাতে পারে।

 

 

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...