Thursday, April 9, 2026

নিয়োগ মামলায় সায়নী ঘোষকে আগামী বুধবার ফের তলব ইডির

Date:

Share post:

এখনও ২৪ ঘন্টা কাটেনি, পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের নিয়োগ মামলায় তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। আগামী বুধবার অর্থাৎ ৫ জুলাই তলব করা হয়েছে তাঁকে। গতকাল, শুক্রবার প্রায় ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বাইরে আসেন সায়নী। হাসি মুখে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান, তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করবেন তিনি।

সায়নীর কথায়, “১০০ শতাংশ সহযোগিতা করেছি। আশা করি তাঁরা সন্তুষ্ট। আজ ১১ ঘণ্টা ছিলাম। তদন্তের স্বার্থে দরকারে ২৪ ঘণ্টা থাকতে হলে থাকব।” তৃণমূল যুবনেত্রীর আরও সংযোজন, “আজ প্রাথমিক কিছু নথি নিয়ে ইডি ডেকেছিল। আরও কিছু নথির ডিটেল আনতে বলা হয়েছে। এর মধ্যে আবার তলব করা হবে। আমাকে আরও একবার আসতে হবে। প্রয়োজনে একশোবার আসব।”

এরপরই জানা যায়, আগামী ৫ জুলাই সায়নী ঘোষকে দ্বিতীয়বার তলব করেছে ইডি। এদিকে পঞ্চায়েত ভোটের আগে প্রচারে ব্যস্ত সায়নী। রোজই জেলায় জেলায় ছুটতে হয় তাঁকে। ফলে ভোটের আগে সিজিও কমপ্লেক্সে সায়নী হাজিরা দেন কিনা, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

 

 

 

Related articles

হুমায়ুনের ‘ডিল’ ভিডিও! এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব তলব তৃণমূলের

ফেঁসে গিয়ে এখন এআই-এর দোহাই দিয়ে পিঠ বাঁচাতে চাইছেন হুমায়ুন কবীর। কিন্তু তাঁর এই 'ডিলের' ভিডিও নিয়ে সাফাই...

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...

ভোটের গোপনীয়তায় কোপ নয়, বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিয়ে বড় ঘোষণা কমিশনের 

আসন্ন নির্বাচনে রাজ্যে ভয়মুক্ত ও অবাধ পরিবেশ সুনিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে স্বচ্ছতা...

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...