Wednesday, June 24, 2026

জুলাই জুড়ে জন্মদিন, তালিকায় কোন কোন তারকা!

Date:

Share post:

জুলাই মাসে একঝাঁক তারকার জন্মদিনের তালিকা ইতিমধ্যেই চর্চায়। বর্ষায় মরসুমে বার্থডে সেলিব্রেশনে এগিয়ে কে, শুরুটা হোক বঙ্গতনয়াকে দিয়েই। মাসের প্রথম দিনে জন্মদিন পালন করেছেন রিয়া চক্রবর্তী (Riya Chakraborty)। সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড প্রেমিকের মৃত্যুর পর একাধিক অভিযোগের কারণে চর্চায় ছিলেন। তবে আপাতত নিজের মডেলিং কেরিয়ার নিয়ে ব্যস্ত তিনি। এর পরেই নাম আসে অভিনেতা রণবীর সিং-এর (Ranveer Singh)। ৬ জুলাই বার্থডে সেলিব্রেট করতে চলেছেন দীপিকার স্বামী। সামনেই তাঁর ছবি ‘ রকি আউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেতে চলেছে। অভিনয় থেকে নাচ, সব কিছু দিয়ে ভক্তদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে ফেলেছেন তিনি।

এবার দেখা যাক জুলাইয়ের জন্মদিনের তালিকায় আর কোন কোন তারকা আছেন? ভিকি কৌশল-ঘরণী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জন্মদিন আগামী ১৬ জুলাই। তিনি অবশ্য হংকং-এ জন্মেছিলেন। বিয়ের পর সিনেমা থেকে সাময়িক বিরতিতে তিনি। জোরদার তাঁর মাতৃত্বের জল্পনা।

এই মাসেই জন্মদিন প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ তথা বলিউড এবং হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের (Priyanka Chopra Jonas), তারিখ ১৮ জুলাই। বিয়ের পর থেকে অবশ্য পাকাপাকি ভাবে দেশ ছেড়ে বিদেশেই সংসার সাজিয়েছেন প্রিয়াঙ্কা। স্বামী নিক আর কন্যা মালতীকে নিয়ে এখন তিনি হ্যাপিলি ম্যারেড উইমেন। এই একই দিনে জন্মেছেন ভূমি পেডনেকরও (Bhumi Pednekar)।

‘আদিপুরুষ’ অভিনেত্রী কৃতি স্যাননের (Kriti Sanon)সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। সিনেমা এতটাই সমালোচিত যে বয়কটের ডাক পর্যন্ত দেওয়া হয়েছে। সেই কৃতির জন্মদিন আগামী ২৭ জুলাই।

বলিউডের আরেক দুরন্ত অভিনেত্রী হুমা কুরেশি-র (huma qureshi) জন্মদিন ২৮ জুলাই। এই তারকা, নায়িকা হওয়ার থেকে অভিনেত্রী হতেই বেশি পছন্দ করেন। তাই বিভিন্ন চরিত্রে তাঁকে এক্সপেরিমেন্ট করতে দেখা যায়।

মুন্না ভাইয়ের জন্মদিন কবে বলুন তো? এই মাসেই সঞ্জু বাবার ৬৩ তম জন্মদিন সেলিব্রেশন হতে চলেছে।

গরিবের মসিহা ৪৬ বছরের বলি অভিনেতা সোনু সুডের (Sonu Sud)বার্থডে জুলাইয়ের ৩০ তারিখ। সোনু এখন আর শুধু অভিনেতার পরিচয় নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছেন এমনটা নয়। তিনি আজ সমাজসেবক।

মাস খানেক আগেই নতুন দাম্পত্য গড়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। সিদ্ধার্থ-পত্নীর জন্মদিন মাসের একেবারে শেষ দিনে ৩১ জুলাই। বিয়ের পর প্রথম বছর জন্মদিনে স্ত্রীয়ের জন্য কী সারপ্রাইজ রাখছেন সিদ্ধার্থ , সেটা জানার আগ্রহ বাড়ছে ফ্যানেদের।

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...