Saturday, April 4, 2026

মহারাষ্ট্রে ‘মহানাটক’! শরদের হাত ছেড়ে শিন্ডে-শিবিরে যোগ দিতেই উপ-মুখ্যমন্ত্রী পদের পুরস্কার অজিতের

Date:

Share post:

মহারাষ্ট্রের রাজনীতিতে (Maharashtra Politics) ‘মহানাটক’। শিবসেনার (Shivsena) পর এবার ভাঙন শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপিতেও (NCP)। শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার দ্বিতীয়বারের জন্য উপমুখ্যমন্ত্রী (Deputy CM) হিসেবে শপথগ্রহণ করলেন শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। এদিন সকালে তিনি এনসিপি বিধায়কদের এক জরুরী বৈঠক ডাকেন। তারপরই অন্তত ২৯ জন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেন। রবিবার রাজভবনে গিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার। পাশাপাশি শিণ্ডে মন্ত্রীসভায় শপথ নেন আরও ৯ এনসিপি নেতা। মন্ত্রী হিসাবে শপথ নেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, ধনঞ্জয় মুন্ডের মতো এনসিপি নেতারা। তবে এদিন অজিত দলবদলের পরই উঠছে বিস্তর প্রশ্ন। আগামী বছরেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই নির্বাচনকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত অজিতের।

এদিন শপথগ্রহণের পর মহারাষ্ট্রের নতুন উপ-মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী মোদি ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যদি শিবসেনার সঙ্গে জোট করতে পারি, তাহলে বিজেপির সঙ্গে জোটে অসুবিধা কোথায়? রাজ্যের উন্নয়নের স্বার্থে আমি এনডিএ-তে যোগ দিলাম। পাশাপাশি দীর্ঘদিন ধরেই ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে হাত মেলানোর কথা চলছিল বলে জানিয়েছেন তিনি।

 

তবে বেশ কিছুদিন ধরেই ভাইপো অজিতের সঙ্গে শরদ পাওয়ারের সংঘাতের খবর সামনে আসছিল। এনসিপি প্রেসিডেন্ট শরদ পওয়ারের পদত্যাগের পরেও অজিতের বিজেপিতে যাওয়ার সম্ভাবনা আরও প্রকট হয়। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে হুমকি দিয়েছিলেন, সত্যিই যদি অজিত পাওয়ার এনসিপি ভেঙে বিজেপিতে যোগদান করেন, তাহলে তিনি বিজেপির সঙ্গে থাকা জোট সরকার ভেঙে বেরিয়ে আসবেন। শেষপর্যন্ত তাই হল। রবিবাসরীয় দুপুরে এনসিপির সঙ্গ ত্যাগ করে  মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দিলেন পওয়ারের ভাইপো তথা মহারাষ্ট্র বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা অজিত পওয়ার।

.

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...