Tuesday, June 2, 2026

”দিদিই গ্যারান্টার”! একুশে জুলাই কলকাতায় পঞ্চায়েত ভোটের বিজয়োৎসব: ঘোষণা অভিষেকের

Date:

Share post:

একুশে জুলাই তৃণমূলের ব্রিগেডের সমাবেশেই হবে পঞ্চায়েত ভোটের বিজয়োৎসব। পঞ্চায়েত ভোটের আগে শেষ রবিবারীয় প্রচারে মালদহের (Maldah) সুজাপুরের প্রচার সভা থেকে ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন মঞ্চ থেকে তিনি জানান, ৮ জুলাই পঞ্চায়েত ভোট, ১১ তারিখ ফলপ্রকাশ আর ২১ জুলাই কলকাতায় হবে বিজয় সমাবেশ হবে। একই সঙ্গে অভিষেক বলেন, মোদি না দিদিই বাংলার গ্যারেন্টর।

ভালো কাজ না করলে তিনমাসেই পঞ্চায়েত প্রধানকে বদল করা হবে। এদিন সুজাপুরের হাতিমারির ময়দানের প্রচারসভা থেকে ফের হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, “তিন মাস অন্তর পঞ্চায়েতের প্রধানের কাজের পর্যালোচনা আমি নিজে করব। প্রধান ভাল কাজ করলে মেয়াদ বাড়ানো হবে। ভাল কাজ না করতে তাঁকে সরানো হবে। যদি পদে থেকে কোনও দুর্নীতি করেন তাঁকে দল থেকে বহিষ্কার করে প্রশাসনিক ভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।“

একই সঙ্গে ফের নির্দলদের উদ্দেশে অভিষেক বলেন, নির্দলদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কারণ, কোনও নির্দলকে দলে নেওয়া হবে না। যাঁরা দলের সঙ্গে যুদ্ধে বেইমানি করে, তাঁদের আমরা রাখি না। “কেউ যদি দলে ঢোকায়, আমি এসে বের করে দেব।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ”মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জিতে এসে মহিলাদের জীবন সুরক্ষিত করবেন। তিনি কথা রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, ঐক্যশ্রী স্কলারশিপ সব দিয়েছে। এমনকী কন্যাশ্রী থেকে বিনা পয়সায় রেশন দিয়েছে। তাহলে বলুন বাংলার গ্যারান্টার কে? দিদি না মোদি?”

 

 

 

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...