Friday, June 26, 2026

বলিউডের টুকলি করছে হলিউড, বাদ গেল না ‘চারুলতা’ও!

Date:

Share post:

বলিউডি সিনেমা (Bollywood Movie)মানেই নাকি সেখানে দক্ষিণের সিনেমার রিমেক (South Indian Remake)দেখতে পাওয়া যায়, এই অভিযোগ বহুদিনের। সাম্প্রতিক কালের বাংলা সিনেমার ক্ষেত্রেও এমন কথা উঠতে শোনা গেছে। কিন্তু বলিউডকে (Bollywood) নকল করছে বিদেশী সিনেমা? ব্যাপারটা প্রাথমিক ভাবে বিশ্বাস করতে অনেকেই হোঁচট খাবেন। কিন্তু আজকের প্রতিবেদনে আমরা আপনাদের সামনে বেশ কিছু ছবির নাম তুলে ধরব, যেগুলো সত্যি হিন্দি থেকে ‘টুকলি’ করা। আর এই তালিকায় রয়েছে শাহরুখ – সলমনের (Shahrukh Khan Salman Khan) সিনেমাও।

৯০ এর দশকে নেগেটিভ হিরো হিসেবে শাহরুখ খানকে চিনেছিল সারা ভারত। সিনেমার নাম ছিল ‘ ডর’ (Darr)। ১৯৯৩ সালে যশ চোপড়ার পরিচালনায় বলিউড বাদশা সেই সিনেমা দিয়ে নিজের একটা আলাদা ইমেজ গড়ে। শাহরুখের (Shahrukh Khan)পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল এবং জুহি চাওলা। বলিউডে এই সিনেমা মুক্তি পাওয়ার পর আমেরিকায় মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ‘ফিয়ার’ (fear)। সিনেমার নামের অর্থ কিন্তু বেশ পরিষ্কার। জেমস ফোলের পরিচালিত এই ছবিটি দেখলে বোঝা যায় এটি ‘ ডর’ -এর ইংরেজি সংস্করণ।

বলিপাড়ার কমেডি ঘরানার চর্চিত ছবিগুলির মধ্যে অন্যতম হচ্ছে ‘ভিকি ডোনার’ (Vicky Donar)। ২০১২ সালে এই ছবি মুক্তি পায়। সুজিত সরকার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতম । একেও নকল করে হলিউড (Hollywood)। কেন স্কট (Ken Scott)পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন ভিন্স ভন, ক্রিস প্যাট এবং কোবি স্মালডার্স। সিনেমার নাম ছিল ‘ডেলিভারি ম্যান’ (Delivery Man)।

এবার আসা যাক সলমন খানের কথায়। দুই নায়িকাকে নিয়ে তিনি ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমাতে অভিনয় করেন । ক্যাটরিনা আর সুস্মিতাকে নিয়ে সলমনের এই ছবির গল্প নিয়ে হলিউড তৈরি করে ‘জাস্ট গো উইদ ইট’ ছবিটি (Just go with it)।

নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খের অভিনীত ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আ ওয়েডনেসডে’ (A Wednesday) ছবিটি বলিউডের প্রথম সারিতে থাকা ছবিগুলির মধ্যে অন্যতম। বলিউডে মুক্তির ৫ বছর পর এই গল্পকে নকল করে হলিউড। তৈরি হয় ছবি ‘আ কমন ম্যান’ (A Common Man)। অভিনয় করেছিলেন বেন কিংসলে এবং বেন ক্রস।

এবার আসা যাক রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’ (Jab We Met)প্রসঙ্গে। এর নকল করে ২০১০ সালে হলিউডে ‘লিপ ইয়ার’ নামে একটি ছবি মুক্তি পায়।

শুধু নতুন ছবি নয় পুরনো ছবির ক্ষেত্রেও একই কাণ্ড। বলিপাড়া সূত্রে খবর, ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত রাজ কাপুর, রাজেন্দ্র কুমার এবং বৈজয়ন্তীমালার ‘সঙ্গম’ ছবির ইংরেজি রিমেক হল ‘পার্ল হার্বার’।

এই তালিকায় অবশ্য সত্যজিতের ছবিও আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ উপন্যাসের উপর ভিত্তি করে প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিৎ রায় বানিয়েছিলেন ‘চারুলতা’। সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং শৈলেন মুখোপাধ্যায় অভিনীত এই ছবিটি মুক্তি পায় ১৯৬৪ সালে । ২০০৫ সালে ‘চারুলতা’ ছবির অনুকরণে মুক্তি পেয়েছিল ‘ফর্টি শেডস অফ ব্লু’।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...