Sunday, June 7, 2026

একদিনের বিশ্বকাপ খেলতে আসতে সরকারের দ্বারস্থ হল পিসিবি, পাক প্রধানমন্ত্রীকে চিঠি পাকিস্তান বোর্ডের

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের এই মহারণ। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্ট খেলতে ভারতে আসতে পাকিস্তান সরকারের দ্বারস্থ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, সরকারের অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে চিঠি লিখেছে পিসিবি। জানা যাচ্ছে, সেই চিঠিতে পিসিবির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, পাকিস্তান দলকে সরকার ভারত সফরের অনুমতি দিচ্ছে কিনা! পাশাপাশি নিরাপত্তা থেকে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পিসিবি যদি প্রতিনিধি দল ভারতে পাঠায়, সেই বিষয়েও পরামর্শ চাওয়া হয়েছে চিঠিতে।

এই নিয়ে এক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদকে পিসিবির তরফ থেকে বলা হয়, “গত মঙ্গলবার বিশ্বকাপের ক্রীড়া সূচি ঘোষণার পরপরই, আমরা আমাদের পৃষ্ঠপোষক, মাননীয় প্রধানমন্ত্রী মহম্মদ শেহবাজ শরিফকে আন্তঃপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রকের মাধ্যমে চিঠি লিখেছিলাম। এর পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রককেও চিঠি লিখে ভারতে যাওয়ার জন্য ছাড়পত্রের অনুরোধ জানিয়েছি। ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আমাদের ম্যাচগুলি যে মাঠে খেলব, সেইগুলির অনুমোদন করার সিদ্ধান্তও পাকিস্তান সরকার নেবে। আমাদের সরকারের রায়ের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং যা পরামর্শ দেওয়া হবে, সেটা অনুসরণ করব। এটি সম্পূর্ণ ভাবে সরকারের উপর নির্ভর করছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে যদি মাঠ গুলো পরিদর্শন করা এবং আয়োজকদের সঙ্গে বৈঠক করার জন্য ভারতে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রয়োজন হয়, তবে এটি সম্পূর্ণ ভাবে সরকার সিদ্ধান্ত নেবে। ”

বর্তমানে দুই প্রতিবেশি দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণেই ভারত সফরের জন্য সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারি ছাড়পত্র ছাড়া ভারতে খেলতে আসতে পারবে না বলে জানিয়েছে পিসিবি।

আরও পড়ুন:‘এই ম্যাচই ক্রিকেটের সব থেকে বড় লড়াই’, ভারত-পাকিস্তান ম‍্যাচ নিয়ে মন্তব্য গেইলের

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...