Saturday, April 4, 2026

উদ্বোধনের চারদিনের মাথায় কর্ণাটকে আ*ক্রান্ত বন্দে ভারত! ভাঙল জানালার কাঁচ

Date:

Share post:

উদ্বোধন হয়েছে মাত্র চারদিন আগে।আর তার মধ্যেই ফের বন্দে ভারতকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর। ভাঙল কাঁচের জানালাও। শনিবার দুপুরে ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। তাতেই ভেঙে যায় কাচের জানলা। তবে এই ঘটনায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তাঁরা নিরাপদেই রয়েছেন।

আরও পড়ুন:ফের দু.র্ঘটনা বন্দে ভারত এক্সপ্রেসে! লাইন পেরোতে গিয়ে ধাক্কা, মৃ.ত যুবক 

গত ২৮ জুলাই কর্ণাটকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছিল।তারপর প্রতিদিনের মতো শনিবার দুপুর ৩টে ৪০ নাগাদ দাভানগেরে স্টেশনে হল্ট দেওয়ার পরে বন্দে ভারত এক্সপ্রেস রওনা দেয়। তার কিছুক্ষণ পরেই সুপারফাস্ট ট্রেন লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। সি-৪ কোচের চেয়ার কার তাক করেই পাথর ছোঁড়া হয়। পাথরের আঘাতে ভেঙে যায় জানলার কাচ। তবে ভিতরের দিকে কাচে কোনও সমস্যা হয়নি। রেল পরিষেবারো ব্যাহত হয়নি।

দক্ষিণ-পশ্চিম রেলের আধিকারিক অনীশ হেগড়ে জানিয়েছেন, সি-৪ কোচের বাইরের দিকের কাচ ভেঙে গেলেও ভিতরের জানলায় কোনও সমস্যা হয়নি। সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ নির্দিষ্ট সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছেছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে এই ঘটনা নিয়ে রেলের তরফে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । দ্রুত ক্ষতিগ্রস্ত কোচ মেরামতি করা হবে বলে জানানো হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...