Wednesday, June 24, 2026

খড়্গপুর আইআইটিতে ভ*য়াবহ আ*গুন! পু*ড়ে ছাই ক্যাম্পাসের কমন রুম

Date:

Share post:

ভোররাতে খড়্গপুর আইআইটিতে ভয়াবহ আগুন। পুড়ে ছাই ক্যাম্পসের কমন রুম। খবর পেতেই দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী করে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। যদিও দমকলের প্রাথমিক অনুমান,শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীতে তৃণমূল কর্মীকে গু.লি করে খু.ন
ঘড়ির কাঁটায় তখন প্রায় তিনটে। তখনও গভীর ঘুমে আচ্ছন্ন গোটা ক্যাম্পাস চত্বর। সেইসময় আচমকাই দাউদাউ করে লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমে আগুন জ্বলে ওঠে। সেখানে ছাত্রদের বেডিং সমেত দাহ্য পদার্থ রাখা ছিল। তাই আগুন দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।খবর পেতেই ছুটে আসে দমকলবাহিনী। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা ক্যাম্পাস চত্বর ধোঁয়ায় ঢেকে যায়।প্রথমে খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। আগুনের গতিপ্রকৃতি আঁচ করে শালুয়া থেকে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। যুদ্ধকালীন তৎপরতায় চলতে থাকে আগুন নেভানোর কাজ। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।


২০২১ সালেও ক্যাম্পাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তা ছড়িয়ে পড়েছিল ক্যাম্পাসের বড় অংশে। সেই সময়ও আইআইটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল।এবার বিশ্বমানের এই বিশ্ববিদ্যালয়ে ফের আগুন লাগার ঘটনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...