Wednesday, June 24, 2026

পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীতে তৃণমূল কর্মীকে গু.লি করে খু.ন

Date:

Share post:

পঞ্চায়েত ভোট আসতেই জেলায় জেলায় অশান্তির ছবি উঠে এসেছে। এবার অশান্ত বাসন্তী। শনিবার রাতে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় তৃণমূল কর্মী বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় জিয়াউল মোল্লা নামে ওই যুবককে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এরপরই উত্তেজনা ছড়ায় বাসন্তীতে। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে রয়েছে পুলিশের বিশাল বাহিনী।

আরও পড়ুন:সিপিএমের নীতি নিয়ে মীনাক্ষীকে হে.নস্তা, গ্রামবাসীকে চ.ড়-থা.প্পড় মেরে বিপাকে অনুগামীরা

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বাসন্তী এলাকায় তৃণমূল কর্মী জিয়াউল মোল্লা রাতে বাড়ি ফিরছিলেন ।এমন সময় রাতের অন্ধকারে বাইক নিয়ে এসে তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, মাথায় ও পেটে গুলি লাগে জিয়াউলের।তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়, তাই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যায় পুলিশ ।

কে বা কারা এই গুলি চালাল, তাদের অভিসন্ধি কী ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জানান, ”চারজন এসে জিয়াউলকে গুলি করে খুন করেছে। কারা করেছে, জানি না। ও দলের সক্রিয় কর্মী ছিল। যে বা যারা এর সঙ্গে জড়িত, কোনও রং না দেখে তাদের দ্রুত গ্রেফতার করা হোক। দলও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।” শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...