Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে প্রথম দল হিসাবে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল শ্রীলঙ্কা। এদিন সুপার সিক্স পর্বে জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে সরাসরি মূলপর্বে খেলার টিকিট পাকা করল লঙ্কানরা।

২) আজ শহরে আসছেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিনিয়ানো মার্টিনেজ। আগামীকাল একাধিক কর্মসূচি বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। দুপুরে মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যাবেন মোহনবাগানেও।

৩) আগামী ১০ জুলাই কলকাতা লিগের অভিযান শুরু করার কথা ইস্টবেঙ্গল এফসির। তবে তার আগে বদলে যেতে পারে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের সূচি। পুলিশ নয়, সূত্রের খবর, ১৩ জুলাই রেনবো-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।

৪) বিশ্বকাপে ভারত-পাকিস্তান নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় মুখিয়ে ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচের দিকে। এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রচুর উত্তেজনা আছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্বকাপে ভারত একতরফা ভাবে জিতছে।

৫) একদিনের বিশ্বকাপ খেলতে আসতে সরকারের দ্বারস্থ হল পিসিবি, পাক প্রধানমন্ত্রীকে চিঠি পাকিস্তান বোর্ডের। সরকারি ছাড়পত্র ছাড়া ভারতে খেলতে আসতে পারবে না বলে জানিয়েছে পিসিবি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ


 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...