Tuesday, June 23, 2026

পঞ্চায়েত ভোট মিটলেই লোকসভার প্রস্তুতি, শুরু হবে ইভিএম পরীক্ষাও

Date:

Share post:

আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। গণনা ১১ জুলাই, মঙ্গলবার। আর পঞ্চায়েত ভোট শেষ হলেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। আগামী ১ আগস্ট থেকে ইভিএম পরীক্ষার কাজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। রাজ্যে সম্ভাব্য বুথের সংখ্যা এবং কত সংখ্যক ইভিএম পরীক্ষা করতে হবে, তার প্রাথমিক একটি হিসেব ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানোর কাজ শুরু হয়েছে। পুজোর আগে ইভিএম পরীক্ষার কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, লোকসভা ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশন জেলায় জেলায় যে তথ্য পাঠিয়েছে, সেখানে প্রাথমিকভাবে ৮০ হাজার ৯০৯টি বুথের কথা উল্লেখ করা হয়েছে। পৃথকভাবে পরীক্ষা করা হবে ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট। দেখা হবে ভিভিপ্যাটও। পরিসংখ্যান অনুযায়ী, ১ লক্ষ ৩৯ হাজার ৫৭টি ব্যালট ইউনিট পরীক্ষা করবেন আধিকারিকরা। ১ লক্ষ ১৪ হাজার ৯৯৪টি কন্ট্রোল ইউনিট ঠিক আছে কি না, খতিয়ে দেখা হবে। এছাড়া প্রায় দেড় লক্ষ ভিভিপ্যাট পরীক্ষা করা হবে। গোটা প্রক্রিয়া আগামী ৭ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

উল্লেখ্য, গত বিধানসভা ভোট থেকে একটি বুথে ১৪৫০ জন করে ভোটারের নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। তার চেয়ে বেশি হলে ওই বুথ ভেঙে দ্বিতীয় বা অক্সিলারি বুথ গঠন করা হয়েছে। সেই ফর্মুলা মেনে প্রাথমিকভাবে যে হিসেব করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ৭৯,৫০১টি বুথ রয়েছে। অক্সিলারি বুথের সংখ্যা ১৪০৮।

আরও পড়ুন:উত্তরবঙ্গ থেকে ট্রেনে শিয়ালদহে ফিরেই বাসন্তীর পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...