Wednesday, June 24, 2026

হাইকোর্টে জোর ধাক্কা নওশাদ সিদ্দিকির, ভোটের দফা বাড়ানোর মামলা খারিজ

Date:

Share post:

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানোর দাবি করেছিলেন। কিন্তু তাঁর সেই দাবি, আজ সোমবার পত্রপাট খারিজ করে দিল হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নওশাদের আবেদন খারিজ করে দেন।

প্রশ্ন প্রধান বিচারপতির প্রশ্ন, কেন দফার আবেদন? নওশাদ সিদ্দিকির আবেদন ছিল নির্বাচনের দফা বাড়ানো হোক। যে বাহিনী আসছে তাতে এক দফায় ভোট করানো সম্ভব নয়। এক দফায় ভোট করানোর যে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন দিয়েছিল তা বাতিল করা হোক।

ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, আদালত অবমাননার মামলা চলছে। সেখানে গোটা বিষয়টাই রয়েছে। তাহলে নতুন করে কেন আবার আবেদন করা হচ্ছে। আদালত অবমাননা মামলার শুনানি হবে। আইএসএফ বিধায়কের মামলা খারিজ করা হল।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...