Saturday, April 4, 2026

রেকর্ড গড়ে ১৯ হাজার পার নিফটির, ৬৫ হাজারের ঘরে সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৬৫,২০৫.০৫ (⬆️ ০.৭৫%)

🔹নিফটি ১৯,৩২২.৫৫ (⬆️ ০.৭০%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার(share market)। গত কয়েক মাস লাগাতার নিম্নমুখী হওয়ার পর রেকর্ড ভাঙছে বাজার। সোমবার এক ধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে নয়া রেকর্ড গড়ল সেনসেক্স ও নিফটি। এদিন ১৯ হাজার পার করল নিফটি। পাশাপাশি ৬৪ হাজারের গণ্ডি ভেঙে ৬৫ হাজারের ঘরে ঢুকলো সেনসেক্স।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৮৬.৪৯ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫,২০৫.০৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১৩৩.৫০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৯,৩২২.৫৫।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...