Thursday, June 25, 2026

ভোট কিনতে টাকা আমদানি বিজেপির, মধ্যরাতে গ্রাম পাহারায় তৃণমূল নেতা-কর্মীরা

Date:

Share post:

মধ্যরাতে গ্রামের রাস্তায় “পাহারাদার”-এর ভূমিকায় তৃণমূল প্রার্থী। রীতিমতো পুলিশি কায়দায় “নাকা চেকিং” করছে তৃণমূল প্রার্থী সহ তাঁর অনুগামী ও কর্মী-সমর্থকরা। কিন্তু কেন? তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, ভোট কিনতে এলাকায় অনৈতিকভাবে টাকা ঢোকাচ্ছে বিজেপি। আর গেরুয়া শিবিরের সেই অর্থ “আমদানি” ঠেকাতেই জেলার বিভিন্ন প্রান্তে “গ্রামে গ্রামে পাহারাদার” বসানোর সিদ্ধান্ত শাসক শিবিরের।

শহর সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের গোপগড় এলাকায় মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর মধ্যরাতে রীতিমতো পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন একদল তৃণমূল কর্মী-সমর্থক। একেবারে পুলিশের কায়দায় রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী সন্দেহভাজন গাড়িগুলিকে আটকে জিজ্ঞাসাবাদ করছে তারা। কোথায় যাবে? কার কাছে যাবে? গাড়িতে কী আছে? ইত্যাদি ইত্যাদি।

পাহারাদাদের এই নেতৃত্বে রয়েছেন পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী সুখেন্দু বিকাশ জানা। তাদের দাবি, খবর মিলেছে এলাকায় ভোট কিনতে টাকা ঢোকাচ্ছে বিজেপি। বোমা ও অস্ত্র নিয়ে এসেও এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হতে পারে। তাই বিজেপির টাকা আটকাতে তারা নেমেছে রাস্তায়। রাত দশটা থেকে ভোর তিনটে পর্যন্ত নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এভাবেই পালা পালা করে পাহারাদারির কাজ করে চালিয়ে যাবেন তাঁরা।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...