Thursday, June 25, 2026

রাজ্যে ১০হাজারের কম বুথ স্পর্শকাতর: কমিশন

Date:

Share post:

রাজ্যে আর ৫দিন পর অর্থাৎ ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elecion 2023)। তার আগে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করে দিল রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা তৈরির পর কলকাতা হাইকোর্টে জমা দিতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ৬১ হাজার বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা হল ১০হাজারেরও কম । রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার মাত্র ৮ শতাংশ, মুর্শিদাবাদে ১০ শতাংশ বুথ স্পর্শকাতর। জানা যাচ্ছে, স্পর্শকাতর বুথের পর ভিডিওগ্রাফি, সিসিটিভি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে চলেছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন।

এখনও জেলা ভিত্তিক স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা রাজ্য কমিশনের কাছে আসেনি। এ বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও রাজ্য নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশানুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রথমে ২২ কোম্পানি এবং পরে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রক এখনও পর্যন্ত দু-দফায় ২২ ও ৩১৫ কোম্পানি বরাদ্দ করেছে। ৪৮৫ কোম্পানি এখনও বাকি রয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্র এখনও কোনও মত জানায়নি।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...