Tuesday, June 23, 2026

দ্বিপাক্ষিক সম্পর্কে জোর! ব্রিটেন সফরে বাইডেন, রাজা তৃতীয় চার্লস-সুনকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা  

Date:

Share post:

আগামী সপ্তাহেই ইংল্যান্ড (England) সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হোয়াইট হাউসের (White House) তরফে বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতেই বাইডেনের এই সফর বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই সফরে রাজ্যাভিষেকের পর এই প্রথমবার রাজা তৃতীয় চার্লসের (King Charles iii) সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গেও একান্ত আলাপচারিতায় বসার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। কয়েকদিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন ঋষি সুনক। আর তারপর এবার ইংল্যান্ড সফরে মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, আগামী ৯ জুলাই ব্রিটেনে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপর আগামী ১০ জুলাই রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জো বাইডেন। কিন্তু সেই অনুষ্ঠানে বিশেষ কারণে আসতে পারেননি তিনি। তবে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন অবশ্য সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাই রাজা হওয়ার পর এই প্রথমবার ব্রিটিশ সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করতে চলেছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। এদিকে রাজার সঙ্গে দেখা করার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনকের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।

চলতি বছরের শুরুর দিকেই হোয়াইট হাউসে বৈঠকে বসেন বাইডেন ও সুনক। সেই বৈঠকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা-অসুবিধা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। তবে ব্রিটেন সফরে দুই নেতার মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও স্পষ্ট নয়।

 

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...