Wednesday, June 24, 2026

৪০০ কর্মী ছাঁটাই দিল্লির উপরাজ্যপালের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি কেজরির

Date:

Share post:

ফের দিল্লি সরকারের(Delhi Govt) সঙ্গে উপরাজ্যপালের সংঘাত চরম আকার নিল। দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার ফরমানে চাকরি গেল ৪০০ জনের। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। এহেন পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

 

সম্প্রতি দিল্লি সরকারের বিভিন্ন কাজে নিযুক্ত প্রায় ৪০০ চুক্তিভিত্তিক কর্মীর চাকরি কেড়ে নিয়েছেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। তাঁর অভিযোগ, উক্ত ব্যক্তিরা কী কাজে নিযুক্ত ছিলেন তা স্পষ্ট নয়। তাঁদের নিয়োগ নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। ফলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। উপরাজ্যপালের এহেন পদক্ষেপের পর সোমবার এই বিষয়ে বিবৃতি জারি করে আম আদমি পার্টির সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে সরকার। উপরাজ্যপালকে তোপ দেগে আর জানানো হয়, দিল্লিকে ধ্বংস করতে মরিয়া উপরাজ্যপাল। শুধুমাত্র দিল্লি সরকারের সঙ্গে কাজ করার জন্যই আজ এই প্রতিভাবান ৪০০ জনকে চাকরি খোয়াতে হল।

উল্লেখ্য, দিল্লির আম আদমি পার্টির সরকার ও উপরাজ্যপালের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে প্রশাসনিক ক্ষমতা ও আমলাতন্ত্রের রাশ কার হাতে থাকবে তাই নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে মাস তিনেক আগে সেই অধিকার বর্তেছিল দিল্লি সরকাররের হাতেই। পাল্টা গত মে মাসে সেই রায় বাতিল করে নতুন অধ্যাদেশ আনে মোদি সরকার। যে অধ্যাদেশ অনুযায়ী আমলা বদলির ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা থাকবে লেফটেন্যান্ট গভর্নরের হাতে। তবে সংসদে কেন্দ্রের এই বিল রুখে দিতে মরিয়া আম আদমি পার্টি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...