Saturday, June 27, 2026

ভোররাতে মেটিয়াবুরুজের কাপড়ের গোডাউনে আ.গুন! ক্ষতিগ্রস্ত বহু

Date:

Share post:

মেটিয়াবুরুজের বটতলা ডায়মন্ড এসি মার্কেটে ভয়াবহ আগুন। পরপর বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়।দুটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে আরও তিন চারটি দোকানের। সবই কাঁচা কাপড়ের দোকান বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের অনুমান করলেও তদন্তের পরই কেন আগুন লাগল জানা যাবে বলে দাবি দমকলের। দ্রুত খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন পৌঁছয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃপঞ্চায়েত ভোটের আগে অতি ‘সক্রিয়’ রাজ্যপালের কেন এত নাটকীয়তা?

মঙ্গলবার ভোর চারটে নাগাদ আগুন লাগে। বটতলা ডায়মন্ড এসি মার্কেটে প্রায় ৬০০ দোকান আছে। সব দোকানেই কাঁচা কাপড় মজুদ থাকে। বটতলার ডায়মন্ড এসি মার্কেটে দোকান রয়েছে খলিলুর রহমানের। তিনি জানান ভোর চারটে নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন প্রচুর ধোঁয়া বার হচ্ছে। খবর দেওয়া হয় পুলিশে। সেখান থেকে খবর যায় দমকলে। কিছু ক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন আসে। পরে এসে পৌঁছয় আরও দুটি।শেষে আরও একটি। মোট পাঁচটি ইঞ্জিন একসঙ্গে কাজ করায় এবং দ্রুত ঘটনাস্থলে আসায় আগুন ছড়াতে পারেনি বলে জানিয়েছেন জানিয়েছেন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...