Wednesday, June 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শহরে আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আজ একাধিক কর্মসূচি মার্টিনেজের। মঙ্গলবার দুপুরে আয়োজকদের তরফে মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। তারপর বিকেলে যাবেন মোহনবাগান ক্লাবে।

২) শহরে মার্টিনেজ, কলকাতা সফরে আর্জেন্তেনীয় গোলরক্ষকের পাতে পড়বে কী কী? জানা যাচ্ছে, মার্টিনেজের খাওয়ারের তালিকায় থাকবে আলু পোস্ত, চিতল মাছের মুইঠ্যা। থাকবে ইলিশ মাছের পাতুরি, থাকবে ডাব চিংড়িও।

৩) আজ সাফ কাপের ফাইনালে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ কুয়েত। ফাইনালে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। ঘরের মাঠে দর্শকদের সামনে ভারত কিন্তু খাতায় কলমে সামান্য হলেও এগিয়ে শুরু করবে ম্যাচটি। জয় লক্ষ‍্য তাদের।

৪) লর্ডসে হে.নস্থা অজি ক্রিকেটাররা, ব‍্যবস্থা নিল এমসিসি। ঘটনার সূত্রপাত, ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে। তারপরই শুরু ঝামেলা। এমসিসি বিবৃতিতে জানায়,”লর্ডসের ঘটনায় ওই সদস্যদের শাস্তি দেওয়া হয়েছে।

৫) নির্বাসন কাটিয়ে এশিয়ান গেমসের ট্রায়ালে ফিরছেন দীপা কর্মকার। গত ২১ মাস ধরে নির্বাসনে ছিলেন তিনি। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তার ওপর নেমে আসে নির্বাসনের খাড়া। অবশেষে সেই নির্বাসন শেষ হতে চলেছে ১০ জুলাই।

আরও পড়ুন:শহরে মার্টিনেজ, কলকাতা সফরে আর্জেন্তেনীয় গোলরক্ষকের পাতে পড়বে কী কী?

 

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...