Saturday, June 27, 2026

ফের সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হা.মলা. দাউ দাউ করে জ্বলে উঠল ভবনের একাংশ

Date:

Share post:


আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলা। গভীর রাতে দূতাবাসের একাংশে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এই ঘটনায় অভিযোগের তির খলিস্তানপন্থীদের দিকে। পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয় বার সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা চালানো হল।

আরও পড়ুন:ভোররাতে মেটিয়াবুরুজের কাপড়ের গোডাউনে আ.গুন! ক্ষতিগ্রস্ত বহু

 

স্থানীয় সূত্রের খবর, রবিবার গভীর রাতে ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হন কয়েকজন দুষ্কৃতী। তাঁরা দূতাবাসে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। জ্বলে ওঠে দূতাবাস ভবনের একাংশ।

অভিযোগ, খলিস্তানপন্থীরা দূতাবাসে আগুন ধরিয়েছেন। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

গত মার্চ মাসে সান ফ্রান্সিসকোর এই ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটে। খবর সেই সময়েও পুলিশের বিরোধিতায় দূতাবাস আক্রমণ করেছিলেন সান ফ্রান্সিসকোর খলিস্তানপন্থীরা। দূতাবাসে ঢুকে ভাঙচুর চালানো হয়। এমনকি, খলিস্তানিদের ব্যানারও দূতাবাসের ভিতরে রেখে আসেন তাঁরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...