Monday, April 6, 2026

আগামিকাল কলকাতা লিগের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান

Date:

Share post:

আগামিকাল কলকাতা লিগের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। প্রতিপক্ষ পাঠচক্র। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সোমবারই নতুন মরশুমের জন্য মোহনবাগানের লোগো প্রকাশিত হয়েছে। এই লোগো নিয়ে উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা। একে তো এটিকে উঠে গিয়েছে, তার ওপর আবার যোগ হয়েছে প্রতিষ্ঠা সাল। দারুণ খুশি মেরিনার্সরা। তাঁরা যে বুধবার নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ দেখতে ভিড় জমাবেন তা বলাই বাহুল্য।

কোচ বাস্তব রায়ের কোচিংয়ে কলকাতা প্রিমিয়ার লিগে খেলতে নামবে মোহনবাগান রিজার্ভ টিম। এই বছরে জেতার লক্ষ্য এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে নামছে সবুজ মেরুন। দলে রয়েছেন সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, সুহেল আহমেদ ভাট, রাজ বাসফোরের মতো খেলোয়াররা।

এদিকে পাঠচক্র বনাম মোহনবাগান খেলা হচ্ছে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। তবে এই ম্যাচ দেখতে ঢোকার আগে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত খালি হাতে মাঠে প্রবেশ করতে হবে। সিগারেট, বিড়ি, দেশলাই, জলের বোতল, কোন কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না সমর্থকরা। তবে শুধু মাত্র ছাতা নিয়ে মাঠে ঢোকা যাবে। বিকাল ৩ টের সময় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। খেলা শুরু হবে বিকাল ৩.৩০ মিনিটে। মোহনবাগান ক্লাবের সদস্য কার্ড থাকলে টিকিট লাগবে না।

আসন্ন মরশুমেও দারুণ দল গড়েছে মোহনবাগান। সই করে ফেলেছেন বিশ্বকাপার জেসন কামিন্স। শুধু কামিন্স নন সবুজ-মেরুনে যোগ দিয়েছেন ইউরো খেলা আর্মান্দো সাদিকু। চোট পাওয়া মোহনবাগান মিডফিল্ডার জনি কাউকোর জায়গায় সই করেছেন এই ফুটবলার।

যদিও মূল দল এবারের কলকাতা লিগ বা ডুরান্ড কাপে খেলবে না। রিজার্ভ দল খেলবে এই দুই টুর্নামেন্ট। তবে তাতেও উন্মাদনায় ভাটা পড়বে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:মোহনবাগানে মার্টিনেজ ম‍্যানিয়া, সবুজ-মেরুন ভালোবাসায় আপ্লুত দিবু

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...