Thursday, May 28, 2026

মামলা লড়ার টাকা জোগাড়ে ৬ সপ্তাহের জামিনের আর্জি সুকন্যার, এজলাস বদলের আবেদন অনুব্রতর

Date:

Share post:

এখনও পর্যন্ত তদন্তে অনুব্রত মন্ডলের ১২ কোটি ৮০ লক্ষ টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ইডি আধিকারিকদের দাবি,  গরু পাচার থেকে পাওয়া ঘুষের টাকায় ৪৮ কোটির সম্পত্তি গড়ে তুলেছিলেন। সেই অনুব্রত কন্যার এখন মামলা লড়ার টাকা পর্যন্ত নেই। আর্থিক অনটনের মুখে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল।তা্ই সুকন্যা অন্তর্বর্তী জামিনের আবেদন করতে চান।

সুকন্যা মণ্ডল এবার আদালতের দ্বারস্থ হয়ে জানালেন, তিনি মামলা লড়ার টাকা জোগাড় করতে পারছেন না। এই তাকে আদালত ৬ সপ্তাহের জন্য জামিন দিক। তাঁর বক্তব্য, এই সময়ের মধ্যে তিনি টাকা জোগাড় করে আইনজীবীদের দেবেন। সুকন্যা এর আগেও জামিনের আর্জি জানিয়েছিলেন। সোমবার দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারক রঘুবীর সিং সুকন্যার আর্জি শুনে, তার প্রেক্ষিতে ইডি-র কী বক্তব্য, তা জানতে চেয়েছেন। উল্লেখ্য, এই বিচারকের বেঞ্চেই বিচারাধীন ছিল অনুব্রত মণ্ডলের মামলাটিও। তিনি বারবার বিচারকের কাছে আর্জি জানিয়েও জামিন না পাওয়ায় মামলা সরানোর আবেদন জানান।

সুকন্যা মণ্ডল এবার আদালতের দ্বারস্থ হয়ে জানালেন তিনি মামলা লড়ার টাকা জোগাড় করতে পারছেন না। এই যুক্তি দেখিয়ে তিনি আদালতে ৬ সপ্তাহের জন্য জামিনের আর্জি জানিয়েছেন। তাঁর বক্তব্য, এই সময়ের মধ্যে তিনি টাকা জোগাড় করে আইনজীবীদের দেবেন।

সুকন্যা এর আগেও জামিনের আর্জি জানিয়েছিলেন। সোমবার দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারক রঘুবীর সিংহ সুকন্যার আর্জি শুনে, তার প্রেক্ষিতে ইডি-র কী বক্তব্য, তা জানতে চেয়েছেন। উল্লেখ্য, এই বিচারকের বেঞ্চেই বিচারাধীন ছিল অনুব্রত মণ্ডলের মামলাটিও। তিনি বারবার বিচারকের কাছে আর্জি জানিয়েও জামিন না পাওয়ায় মামলা সরানোর আবেদন জানান।আগেরবার সুকন্যা যখন জামিনের আর্জি জানিয়েছিলেন, তখন ইডির বক্তব্য ছিল সুকন্যা প্রভাবশালী। জামিনে মুক্তি পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। যদিও জেরায় সুকন্যা বারবার দাবি করেছেন, গরু পাচারের কিছুই তিনি জানতেন না। যদিও ইডি-র বক্তব্য, পাচারে কালো টাকা সাদা করার কাজটাই করতেন সুকন্যা।

রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যা মণ্ডল দাবি করেছেন, তাঁর কাছে বর্তমানে কোনও টাকাই নেই। আত্মীয় পরিজনরাও তাঁকে সাহায্য করছেন না। জেলে বসে টাকা জোগাড় করার তাঁর কোনও উপায়ও নেই। তাই তিনি অন্তবর্তী জামিন চাইছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুলাই।

এরই পাশাপাশি, রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রঘুবীর সিংয়ের এজলাস থেকে মামলা সরানোর জন্য পিটিশন দাখিল করেছেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, রঘুবীর সিংয়ের বেঞ্চে যথাযথ বিচার পাওয়া যাচ্ছে না। রাউস  অ্যাভিনিউ কোর্টের স্পেশাল সিবিআই বিচারপতি রঘুবীর সিং। তাঁর এজলাসেই মূলত অনুব্রত মণ্ডল-সহ যাবতীয় গরু পাচার মামলার শুনানি একসঙ্গে চলছে। অনুব্রত মণ্ডলের বক্তব্য, বিচারপতি রঘুবীর সিং নিরপেক্ষ নন। বিচারপতি সিং এমন কিছু মন্তব্য, এমন কিছু সময়ে করেছেন যা সমর্থনযোগ্য নয়। সেই কারণেই এজলাস বদলের আর্জি তাঁর।এই আবেদন নিয়ে স্পেশাল সিবিআই জাজ অরুণ ভরদ্বাজের এজলাসে শুনানি হয়।ইডিকে মতামত জানানোর জন্য ১৪ দিনের সময় দিয়েছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ শে জুলাই।

 

 

Related articles

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...