Monday, May 11, 2026

৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোথায় কত মোতায়েন, স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে জানাল কমিশন

Date:

Share post:

৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোথায় কত মোতায়েন করা হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। দু’দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা রাজ্যে পাঠাচ্ছে। সেই বাহিনীর কত কোম্পানি কোন জেলায় মোতায়েন করা হয়েছে, তা নিয়ে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতেই। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া। হাওড়া জেলায় ৩৭ কোম্পানি ও পূর্ব মেদিনীপুর জেলাতেও ৩৭ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হচ্ছে। আলিপুরদুয়ার জেলায় ১০ কোম্পানি, বাঁকুড়া জেলায় ১১ কোম্পানি, বীরভূম জেলায় ২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কোচবিহার জেলায় ২৮ কোম্পানি, দক্ষিণ দিনাজপুর জেলায় ১০ কোম্পানি, দার্জিলিং জেলায় ৪ কোম্পানি, হুগলি জেলায় ২৮ কোম্পানি, জলপাইগুড়ি জেলায় ১০ কোম্পানি, ঝাড়গ্রাম জেলায় ৫ কোম্পানি, মালদহ জেলায় ৩০ কোম্পানি, নদিয়া জেলায় ৩১ কোম্পানি, উত্তর ২৪ পরগনা জেলায় ৩৫ কোম্পানি, পশ্চিম বর্ধমান জেলায় ১০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুর জেলায় ২০ কোম্পানি, পূর্ব বর্ধমান জেলায় ৩৩ কোম্পানি,পুরুলিয়া জেলায় ২৬ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩০ কোম্পানি এবং উত্তর দিনাজপুর জেলায় ২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

পশ্চিম বর্ধমান – ৫কোম্পানি SSB ৫কোম্পানি আসাম পুলিশ মোট ১০ কোম্পানি।

পূর্ব বর্ধমান – ২০কোম্পানি SSB, ১কোম্পানি CRPF, ১০কোম্পানি রাজস্থান পুলিশ, ২কোম্পানি অন্ধ্রপ্রদেশ পুলিশ মোট ৩৩কোম্পানি।

পশ্চিম মেদিনীপুর – ৯কোম্পানি CRPF, ৬কোম্পানি গুজরাট পুলিশ,৫কোম্পানি কর্ণাটক পুলিশ মোট ২০ কোম্পানি।

পূর্ব মেদিনীপুর – ২কোম্পানি ঝাড়খণ্ড পুলিশ,২৭কোম্পানি বিহার পুলিশ, ৮কোম্পানি নাগাল্যাণ্ড পুলিশ মোট ৩৭কোম্পানি।

পুরুলিয়া – ২১কোম্পানি BSF, ৫কোম্পানি ITBP মোট ২৬কোম্পানি।

বাঁকুড়া –
৫কোম্পানি CRPF, ৬কোম্পানি BSF মোট ১১কোম্পানি।

বীরভূম –
২০কোম্পানি ITBP

হুগলি-
৫কোম্পানি SSB, ১০কোম্পানি হায়দ্রাবাদ পুলিশ, ২কোম্পানি গুজরাট পুলিশ, ৬কোম্পানি গোয়া পুলিশ, ১কোম্পানি মিজোরাম পুলিশ,২কোম্পানি তেলেঙ্গানা পুলিশ, ২ কোম্পানি মহারাষ্ট্র পুলিশ মোট ২৮ কোম্পানি।

হাওড়া –
২কোম্পানি BSF, ৩০কোম্পানি RPF, ৩কোম্পানি মহারাষ্ট্র পুলিশ,২কোম্পানি গুজরাট পুলিশ মোট ৩৭ কোম্পানি।

উত্তর ২৪ পরগণা-
১২কোম্পানি CRPF, ৫কোম্পানি CISF, ১০কোম্পানি ছত্তীশগড় পুলিশ, ৮কোম্পানি তামিলনাড়ু পুলিশ মোট ৩৫ কোম্পানি।

দক্ষিণ ২৪ পরগণা –
২কোম্পানি SSB, ১০কোম্পানি পাঞ্জাব পুলিশ, ১৩কোম্পানি বিহার পুলিশ,৫কোম্পানি ছত্তীশগড় পুলিশ মোট ৩০ কোম্পানি।

দার্জিলিং –
২কোম্পানি CRPF, ২কোম্পানি চণ্ডীগড় পুলিশ মোট ৪কোম্পানি।

কোচবিহার –
১০কোম্পানি CRPF, ১৮কোম্পানি BSF মোট ২৮ কোম্পানি।

আলিপুরদুয়ার –
১০কোম্পানি BSF

উত্তর দিনাজপুর – ১৪কোম্পানি BSF, ৬কোম্পানি SSB, ৫কোম্পানি ITBP মোট ২৫ কোম্পানি।

দক্ষিণ দিনাজপুর –
১০ কোম্পানি BSF

জলপাইগুড়ি –
১০কোম্পানি BSF

মালদা –
৯কোম্পানি BSF, ২১কোম্পানি CRPF মোট ৩০কোম্পানি।

মুর্শিদাবাদ –
৮কোম্পানি CRPF, ৩৫কোম্পানি CISF, ২কোম্পানি গুজরাট পুলিশ মোট ৪৫ কোম্পানি।

নদীয়া –
১২কোম্পানি SSB, ২কোম্পানি ত্রিপুরা পুলিশ,৫কোম্পানি কর্ণাটক পুলিশ, ৮কোম্পানি কেরালা পুলিশ,৩কোম্পানি অরুণাচলের পুলিশ, ১কোম্পানি তেলেঙ্গানা পুলিশ মোট ৩১ কোম্পানি।

ঝাড়গ্রাম –
৫কোম্পানি CRPF।

আরও পড়ুন- প্রাক্তন মেয়রকে ছাপার আযোগ্য ভাষায় আক্র.মণ পুত্রর, রত্নার ‘কুশিক্ষায়’ বিগড়েছে ঋষি: শোভন

Related articles

দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme...

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

রাজ্যে বিজেপি সরকার হবে না: দলের অবস্থান স্পষ্ট করলেন শমীক

প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠিত হয়েছে। কেন্দ্রের সরকারের তরফে প্রধানমন্ত্রী থেকে একাধিক মন্ত্রী, এমনকি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলির...

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...