Tuesday, June 23, 2026

বাড়বে কি ভোটের দফা? আদালতে শুনানি আজ!

Date:

Share post:

শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে গেছে। এর মাঝে আবার নির্বাচন (Panchayet Election) নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল। কেন্দ্রীয় বাহিনী (Central force) আর দফার হিসাব না মেলায়, সামনে আসছে দফা বাড়ানোর দাবি। মঙ্গলবার হাই কোর্টে (Calcutta High Court) নির্বাচনের দফা বাড়ানোর মূল মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ গতকাল দুপুর সাড়ে ৩টে পর্যন্ত অন্য মামলার শুনানিতে ব্যস্ত ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chaudhary)দায়ের করা ওই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

কলকাতা হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত ভোটে রাজ্যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাদের মধ্যে সরাসরি ভোটের কাজে ব্যবহার করা যাবে ৬৫ হাজার কেন্দ্রীয় জওয়ান এবং অফিসারকে। তাহলে কেন্দ্রীয় বাহিনীর ৬৫ হাজার জওয়ান এবং রাজ্য পুলিশের ৭০ হাজার কর্মীকে সমান অনুপাতে ব্যবহার করতে হবে কমিশনকে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কার্যপ্রণালী নিয়ম অনুযায়ী আবার যে কোনও জায়গায় ৪ জনের কম জওয়ান মোতায়েন করা যায় না। তাহলে অঙ্ক বলছে, রাজ্যের ৪৪ হাজার ৩৮২টি ভোটকেন্দ্রের ৬৩ হাজার ২৮৩ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না। সেক্ষেত্রে প্রতি ভোটকেন্দ্রেও ৪ জওয়ান মোতায়েন কার্যত অসম্ভব। এই আবহে পঞ্চায়েত ভোটের দিন তারিখ আগে ফের জোরালো হচ্ছে দফা বাড়ানোর দাবি। আজই শুনানি।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...