Tuesday, June 2, 2026

একবছরে অনলাইনে ২৩ লক্ষ জন্ম-মৃ.ত্যুর শংসাপত্র প্রদান রাজ্যের

Date:

Share post:

রাজ্যে কেন্দ্রীয় ভাবে অনলাইন জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়ার কাজ শুরু হওয়ার পর এপর্যন্ত সব মিলিয়ে জন্মমৃত্যুর ২৩ লক্ষ শংসাপত্র জারি করল স্বাস্থ্যভবন। এবছর ৩০ জুনের মধ্যে ১৬ লক্ষ জন্মের শংসাপত্র ও মৃত্যুর শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে প্রায় সাত লক্ষ। সব মিলিয়ে জন্মমৃত্যুর ২৩ লক্ষ শংসাপত্র জারি করল স্বাস্থ্যভবন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, আবেদন থেকে শংসাপত্র পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে হওয়ার ফলে সংশাপত্রে তথ্যগত ভুল থাকার বিষয়টি অনেকটা কমেছে। পাশাপাশি উপভোক্তারা যতবার ইচ্ছা শংসাপত্রের প্রিন্ট আউট বের করারও সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য গত বছর ৫ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে জন্ম-মৃত্যু শংসাপত্রের আবেদন জানানোর নতুন পোর্টালের উদ্বোধন করেন।

‘জন্ম মৃত্যু তথ্য’ নামে এই পোর্টালের মাধ্যমে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের আবেদন জানানো যাচ্ছে। https://janma-mrityutathya.wb.gov.in- এই লিঙ্ক ব্যবহার করে আবেদন জানানো যায়। ১৮০০৩১৩৪৪৪২২২ — টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করে এই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুন- চিকিৎসার মানোন্নয়নে উদ্যোগী রাজ্য, একাধিক হা.সপাতালে তৈরি হচ্ছে ক্রি.টিকাল কেয়ার ব্লক

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...