Friday, April 3, 2026

Weather Update: বৃষ্টি মাথায় নিয়ে শনিবার ভোট দেবে বাংলা!

Date:

Share post:

আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী (South Bengal Weather)। আকাশ মেঘলা হলেও প্যাচপ্যাচে ঘামে বিরক্তিকর আবহাওয়া। বাংলায় বর্ষা (Monsoon) এলেও দফায় দফায় বৃষ্টির (Rain) সম্ভাবনা আপাতত নেই। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) আকাশে দুর্যোগের ঘনঘটা। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী ও বাকি সময়ে মাঝারি বৃষ্টি হবে। নিচের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী শনিবার ভোটাধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। হালকা বৃষ্টি হোক কিংবা চড়া রোদ , ছাতা সঙ্গে রাখতেই হবে অনুমান হাওয়া অফিসের কর্তাদের।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিকে সঙ্গী করেই শনিবার ভোট দেবেন দক্ষিণ বঙ্গবাসী।রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও, বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে দু-এক পশলায় ভিজতে পারে মহানগর।

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...