Tuesday, June 23, 2026

নির্বাচনে ফায়দা তুলতে চাইছেন রাজ্যপাল: আনন্দ বোসকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

ভোট প্রচারে শেষ দিনে রাজভবন থেকে বসে পিস কনফারেনস করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার, তার কিছুক্ষণ পরেই কলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club) থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে ধুয়ে দিলে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সরাসরি বললেন, “নির্বাচনে ফায়দা তুলতে চাইছেন রাজ্যপাল”। অভিষেকের কথায়, ”রাজ্যপালের সমস্ত বক্তব্য শুনেছি। এটুকু বলা যায়, তিনি যথেষ্ট জ্ঞানী, বুদ্ধিজীবী, বিচক্ষণ। বাংলা নিয়ে তাঁর এত চিন্তা কই একবারও তো রক্তাক্ত মণিপুরের কথা বলেন না?”

এদিন, পিস কনফারেন্স থেকে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন রাজ্যপাল। সে বিষয়ে প্রশ্ন করা হল অভিষেক বলেন, রাজ্যপালের যদি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে, তারাই উত্তর দেবে। এরপরেই আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। বলেন, “রাজ্যপাল রাজনীতির ফায়দা তুলতে চাইছে। নয়াদিল্লির নির্দেশ পালন করছেন। ওখান থেকে যেমন বলা হচ্ছে উনি তেমন করছেন।“

নির্বাচনের মনোনয়ন পর্বে আক্রান্তদের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল। অভিষেকের কথায় “করমণ্ডলে এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার ৮০ জন মারা গিয়েছিলেন। একজনের বাড়িতেও উনি গিয়েছিলেন!‌ তখন পিস রুম খোলেননি কেন?“

মনরেগা নিয়ে কোনও দিন কোনও কথা বলছেন? রাজ্যপালকে নিশানা করে মন্তব্য করেন অভিষেক। বাংলার নির্বাচন পর্ব নিয়ে আনন্দ বোসের বক্তব্যের পাল্টা তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “রাজ্যপালের সমস্ত বক্তব্য শুনেছি। এটুকু বলা যায়, তিনি যথেষ্ট জ্ঞানী, বুদ্ধিজীবী, বিচক্ষণ। বাংলা নিয়ে তাঁর এত চিন্তা কই একবারও তো রক্তাক্ত মণিপুরের কথা বলেন না? মণিপুর তো জ্বলছে। ওনার উচিত একজন সচেতন মানুষ হিসাবে ওখানে যাওয়া। কেন্দ্রীয় সরকার ওনাকে যাওয়ার অনুমতি দিক। এটাই চাইব। কেন্দ্রকে পরামর্শ দেব, এমন বিচক্ষণ ব্যক্তিকে বাংলায় আটকে রাখা কেন্দ্রের ক্ষতি। তাঁকে মণিপুরের দায়িত্ব দেওয়া হোক।“

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...