Saturday, April 4, 2026

দমদম থেকে উত্তরপ্রদেশ, কোটি টাকার সোনা পাচা*রের ছক বানচাল!

Date:

Share post:

দমদমে তল্লাশি চালিয়ে প্রায় ২ কিলো ৩৩২ গ্রাম ৯৭০ মিলিগ্রাম সোনার বিস্কুট উদ্ধার করলেন কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজ‌্যান্সের (Directorate of Revenue Intelligence) গোয়েন্দারা। DRI সূত্রে খবর বাংলাদেশ (Bangladesh) থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে সোনা পাচারকারীরা দমদমে বিপুল পরিমাণ সোনার বিস্কুট নিয়ে আসেন। উত্তরপ্রদেশে (UP)তা পাচারের পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে। মঙ্গলবার রাতে ১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮৬৯ টাকার সোনা হাত বদলের আগেই তা উদ্ধার করেন DRI-এর গোয়েন্দারা।

গোয়েন্দাদের প্রাথমিক ধারণা ওই সোনা কলকাতা থেকে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পাচারের পরিকল্পনা ছিল। দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কানহাইয়া কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা এবং মায়াঙ্ক নিগম উত্তর শহরতলির মতিলাল কলোনি এলাকার রাজবাড়িতে ভাড়া থাকতেন বলে জানা যায়। এই সোনা পাচারকারী চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত আছেন তার সন্ধান চালাচ্ছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজ‌্যান্স।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...