Wednesday, June 24, 2026

ভোটের ফল ঘোষণার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী , নির্দেশ আদালতের

Date:

Share post:

পঞ্চায়েতের দিন (Panchayet Election)বা ফল ঘোষণার সময়টুকুই নয় তার পরেও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন এবং ভোট গণনা আগামী মঙ্গলবার অর্থাৎ ১১ জুলাই। আজ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আশঙ্কা সংক্রান্ত কথা উঠলে আদালতের পর্যবেক্ষণ, যে ভোটের পর অন্তত ১০ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকা উচিত। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেন তাদের অবস্থান পঞ্চায়েতের নোডাল অফিসারকে জানায় এই ব্যাপারেও স্পষ্ট নির্দেশ দেয় কোর্ট।

ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করে মামলাকারীদের আইনজীবীরা এদিন পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে হাইকোর্টে আবেদন করেন, ভোটের ফল ঘোষণার পরেও অন্তত ১০ দিন থেকে ২ সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখা হোক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (TS Sivagnanam) নেতৃত্বে ডিভিশন বেঞ্চ আজ শুনানি চলাকালীন জানায় যে পর্যবেক্ষকদের কিছুটা বিশ্রাম দেওয়া আবশ্যক। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন তাঁদের ফোন সবসময় খোলা থাকে এবং ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম সজাগ থাকে। প্রধান বিচারপতির নির্দেশ, পঞ্চায়েত ভোটে প্রায় ৪৪ হাজার পোলিং স্টেশন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর অ্যাকটিভ ফোর্স যদি ৬০ হাজারের বেশি হয়, তাহলে প্রতিটি পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী মজুত করতে হবে। পারলে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করতে হবে৷

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...