Thursday, June 4, 2026

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা তামিম ইকবালের

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের একদিনের ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল। এদিন সাংবাদিক সম্মেলন করে অবসরের কথা ঘোষণা করলেন তিনি। অবসর নেওয়ার কথা জানানোর সময় বাংলাদেশের তারকা ক্রিকেটার অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পরেন। কান্নায় ভেঙে পরেন তামিম।

নিজের অবসর নিয়ে তামিম বলেন,” এখানেই আমার যাত্রা শেষ। আমি আমার সেরাটা দিয়ে ফেলেছি। আমি সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি সমস্ত সতীর্থ, কোচ, বিসিবি কর্তা, পরিবার-পরিজন ও তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, যারা এতবছরের যাত্রাপথে আমার পাশে থেকেছেন। আমার উপর তাঁদের আস্থা অটুট ছিল। আমি সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমাকে বাংলাদেশের জন্য নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে। আমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আপনাদের প্রার্থনা কামনা করছি।”

বাংলাদেশের হয়ে ৬৯টি টেস্ট, ২৩৮ টি একদিনের ক্রিকেট এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলেছেন তামিম। টেস্টে করেছেন ৫০৮৩ রান। শতরান করেছেন ১০টি। অর্ধশতরান করেছেন ৩১টি। একদিনের ক্রিকেটে ৮২২৪ রান করেন তামিম। শতরান করেছেন ১৪টি। অর্ধশতরান করেছেন ৫৬টি। টি-২০ ক্রিকেটে করেছেন ১৭৫৮ রান। এর মধ‍্যে সতরান একটি এবং ৭টি অর্ধশতরান করেন তিনি।

২০০৭ সালে ফেব্রুয়ারিতে একদিনের ক্রিকেটের হাত ধরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। সেবছরই সেপ্টেম্বরে প্রথমবার বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামেন তিনি। ২০০৮ সালের জানুয়ারিতে প্রথমবার বাংলাদেশের টেস্ট জার্সি গায়ে তোলেন তামিম।

আরও পড়ুন:আগস্টে শুরু ডুরান্ড কাপ, খসড়া সূচি অনুযায়ী ডার্বি ১২ আগস্ট

 

 

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...