Friday, April 3, 2026

ফের অ.শান্ত মণিপুর! দু.ষ্কৃতী হা.মলায় মহিলার মৃ.ত্যু, শীর্ষ আদালতে খারিজ ইন্টারনেট চালুর আবেদন

Date:

Share post:

গোষ্ঠীসংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। জানা গিয়েছে, লাগাতার অশান্তির জেরে গত কয়েক মাস পর বুধবার খুলেছিল স্কুল। আর স্কুল খোলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বৃহস্পতিবার স্কুলের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। পশ্চিম ইম্ফলের (West Imphal) ঘটনা। এদিন একটি স্কুলের বাইরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তবে ওই মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে গত দু’মাস ধরে লাগাতার অশান্তির জেরে উত্তপ্ত মণিপুর। আর সেই গোষ্ঠীসংঘর্ষের জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে অভিযোগ।

এদিকে বৃহস্পতিবারই জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুরে ঘনঘন ইন্টারনেট সংযোগ (Internet Connection) বন্ধ করার বিরোধিতা করে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। তবে আবেদন খারিজ করলেও আবেদনকারীদের হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পথ খোলাই রেখেছে দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতিরা জানান, এই সংক্রান্ত একটি মামলার শুনানি মণিপুর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে। পাশাপাশি রাজ্যে ইন্টারনেট পরিষেবা কত দ্রুত স্বাভাবিক করা যায় তা নিয়ে হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে। তবে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানায়, এই পরিস্থিতিতে নতুন করে মামলা শোনার কোনও প্রয়োজন নেই।

আবেদনে আরও বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা সংবিধান প্রদত্ত মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তবে হাই কোর্টের মামলায় যাতে আবেদনকারীরা অংশ হতে পারেন, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, বিজেপি শাসিত মণিপুরে অশান্তি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বেশ কয়েকটি বিরোধী দল। পাশাপাশি মণিপুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন সেই প্রশ্নও তুলেছে বিরোধীরা।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...