Thursday, June 18, 2026

লেহ থেকে বাংলায় বাহিনী, পঞ্চায়েতে নজিরবিহীন পদক্ষেপ!

Date:

Share post:

হাইকোর্টের (Calcutta High Court)নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এবারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। কিন্তু ভোটের দুদিন আগে পর্যন্ত পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না আসায় স্বরাষ্ট্রমন্ত্রকের (Central force)দিকেই তাকিয়ে থাকতে হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে(West Bengal State Election Commission)। বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রের অসহযোগিতার ছবিটা একেবারে স্পষ্ট। রাজ্য নির্বাচন কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলেও তা পাঠিয়ে উঠতে ব্যর্থ কেন্দ্র। আজ শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের প্রায় কুড়ি ঘন্টা আগে জানা গেল লেহ (Leh) থেকে বাংলায় বাহিনী আসছে। এমন ঘটনা পঞ্চায়েতে (Panchayet ) নজিরবিহীন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে লেহ থেকে এয়ার লিফটিংয়ে ৫ কোম্পানি এবং ২ প্লাটুন বাহিনী আসছে। তাঁদের পানাগর থেকে নির্দিষ্ট স্থানে মোতায়ন করা হবে। নবান্ন (Nabanna )সূত্রে খবর ভোটে শান্তি বজায় রাখতে ২২ জেলাতেই সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ মিলিয়ে মিশিয়ে রাখা হবে। পঞ্চায়েত ভোটের রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশও। কলকাতা পুলিশের ১২ হাজার কর্মী পঞ্চায়েত ভোটের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। জানা যাচ্ছে প্রত্যেক বুথে একজন সশস্ত্র কনস্টেবল থাকবেন প্রত্যেক আর টি মোবাইলে একজন ইন্সপেক্টর ও কনস্টেবল থাকবেন।

পশ্চিমবঙ্গে মোট ৩৩১৭ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। বাইশটি জেলা পরিষদের ৯২৮ টি আসন, ৯৭৩০ টি পঞ্চায়েত সমিতি এবং ৬৩ হাজার ২২৯ টি গ্রাম পঞ্চায়েতের আসনে ভোট গ্রহণ হবে আগামীকাল। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

 

 

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...