Thursday, June 18, 2026

‘জয় শ্রীরামে’ আগ্রহ কম বঙ্গবাসীর, ধ্বনি পরিবর্তনে ‘দুর্গা’ বা ‘কালী’কে আনার ভাবনা বিজেপির

Date:

Share post:

বাঙালির মন ছুঁতে পারছে না জয় শ্রীরাম। বিজেপির রামের নামে হিংসাত্মক উল্লাস রাজ্যবাসীর মন থেকে তাদের আরো দূরে ঠেলে দিচ্ছে। এখানে পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে জয়ধ্বনি পরিবর্তনের বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করল বিজেপি। সেক্ষেত্রে বিজেপির প্রথম পছন্দের তালিকায় ‘জয় মা দূর্গা’ মা ‘জয় মা কালী’। গোবলয়ের রাজনীতির ধারা বাংলা তথা উত্তর পূর্বে যে কার্যকরী হচ্ছে না তা বুঝতে পেরে এবার কৌশল বদলানোর পথে হাঁটছে বিজেপি নেতৃত্ব।

লোকসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে বৃহস্পতিবার গুয়াহাটিতে উত্তর-পূর্ব ও পূর্বের ১২টি রাজ্যের নেতৃত্ব ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব আমন্ত্রিত হলেও পঞ্চায়েত নির্বাচনের জন্য কেউই হাজির ছিলেন না। তবে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনশল, মঙ্গল পাণ্ডের পাশাপাশি সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাও উপস্থিত ছিলেন। সেখানে বাংলা নিয়ে আলোচনার সময় বঙ্গ বিজেপিকে নিজের পায়ে দাঁড়াতে হবে বলেই পরামর্শ দেন কেন্দ্রীয় নেতারা। জানানো হয়, শুধু সন্ত্রাস নিয়ে অভিযোগ না করে সংগঠন তৈরি করে তার রোখা, বুথ স্তরে সংগঠন মজবুত করতে হবে। সূত্রের খবর এই বৈঠকেই অনুপম জানান, “রামের চেয়ে ভগবান হিসাবে বাংলার মানুষ ‘দুর্গা’ বা ‘মা কালী’র নামেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।” উদাহরণ হিসেবে বাঙালিরা বাড়ি থেকে বেরনোর সময়ে ‘দুর্গা নাম’ স্মরণ করেন বলে উল্লেখ করেন।

এরপরই ‘জয় শ্রী রাম’ থাকলেও পাশাপাশি জয় মা দুর্গা, জয় মা কালী এই স্লোগান ব্যবহার করলে ভাল ফল মিলবে বলে প্রস্তাব দেন। জানা গিয়েছে, তা পছন্দ হয়েছে সন্তোষের। তিনি বৈঠকের মধ্যেই বনশলকে প্রস্তাবটি নোট করে রাখতে বলেন। ১২টি রাজ্যের ১৪২টি লোকসভা আসন নিয়ে এদিনের বৈঠক আলোচনা হয়েছে। মধ্য ভারতের ১৪টি রাজ্যের নেতাদের নিয়ে আজ, শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বৈঠক হবে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...