Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নেন তামিম।

২) ঘরোয়া ক্রিকেটে ফিরেই নিজের চেনা ছন্দে চেতেশ্বর পুজারা। ব‍্যাট হাতে জবাব দিলেন সমালোচকদের। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে ১৩৩ রান করলেন পুজারা।

৩) কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-কে সমন পাঠাল দিল্লির আদালত। তাঁর সঙ্গে সমন পাঠানো হয়েছে বিনোদ তোমরকেও। আন্দোলনরত কুস্তিগিরদের আনা যৌন হেনস্থার অভিযোগ মামলার ভিত্তিতেই আগামী ১৮ জুলাই আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিজভূষণ এবং বিনোদ তোমারকে।

৪) বিশ্বকাপের পর ইডেনে যাতে লক্ষাধিক মানুষ একসঙ্গে বসে খেলা দেখত পারেন, সেই ব‍্যবস্থা করার কথা জানালে সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে সৌরভ বলেন, আমরা স্থির করেছি বিশ্বকাপের পরেই ইডেনের দর্শকাসন বাড়িয়ে ১ লক্ষ করা হবে। তাড়াতাড়িই কাজ শুরু হয়ে যাবে।

৫) কেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দলে নেই রিঙ্কু? সামনে এল কারণ। এই নিয়ে এদিন বোর্ডের এক সূত্র এক ওয়েবসাইটে বলেন, “রিঙ্কু ছাড়াও আইপিএলে যারা ভাল খেলেছে তাদের আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...